ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পদে দাবিদার চারজন! কে বসছেন আজ তখতে
মধ্যপ্রদেশ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বাছাই হয়ে গিয়েছে। এবার শুধু বাকী রয়েছে ছত্তিশগড়।
মধ্যপ্রদেশ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বাছাই হয়ে গিয়েছে। এবার শুধু বাকী রয়েছে ছত্তিশগড়। সেখানে মুখ্যমন্ত্রী ঠিক করতে এদিন সকালে বৈঠকে বসছে কংগ্রেস হাইকম্যান্ড। এদিন সকাল দশটায় রায়পুরে বৈঠক করার কথা কংগ্রেসের।

শুক্রবার দিল্লিতে দলের সিনিয়র নেতা ভূপেশ সিং বাঘেল, টিএস সিং দেও, তামরাধওয়াজ সাহু ও চরণ দাস মহন্তের সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী। এদের মধ্যে দেও ও বাঘেলের কাউকে মুখ্যমন্ত্রী বাছা হতে চলেছে।
ছত্তিশগড়ে দলের অবজার্ভার মল্লিকার্জুন খারগে ছত্তিশগড়ে পৌঁছচ্ছেন। সেখানে সিদ্ধান্ত জানানো হবে।
ছত্তিশগড়ে ৯০ আসনের বিধানসভায় এবারের ভোটে কংগ্রেস ৬৮টি, বিজেপি ১৫টি, যোগীর জনতা কংগ্রেস ৭টি আসন পেয়েছে। ফলে এই প্রথমবার পূর্ণ সময়ের জন্য ভোটে জিতে কংগ্রেস ক্ষমতা দখল করেছে।












Click it and Unblock the Notifications