জয় শ্রী রাম বলাতে আপত্তি! ক্যাব চালককে পিটিয়ে খুন নয়ডায়
জয় শ্রী রাম বলাতে আপত্তি! ক্যাব চালককে পিটিয়ে খুন নয়ডায়
গোটা ভারতেই রামের নামে হিংসার যেন ক্রমেই বেড়ে চলেছে। এবার জয় শ্রী রাম বলতে জোর করায় খুন হতে হল নয়ডার এক অ্যাপ ক্যাব চালকে। ঘটনাটি ঘটছে রবিবার রাতে। পরিবারের অভিযোগ তার গাড়িতেই সফররত দুই যাত্রী তাকে জয় শ্রী রাম বলতে জোর করছিলেন। তখনই দু-পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে। আফতাব আলম নামে ওই ক্যাব চালাকের উপর ঝাপিয়ে পড়ে তারই গাড়ির দুই যাত্রী। বেধড়ক মারধর করা হয়।

সূত্রের খবর, মৃত্যুর কোলে ঢলে পড়ার কিছু সময় আগে আফতাব তার ২০ বছরের ছেলে মহাম্মদ সাবিরকে ফোন করে। সেখানেই সাবির স্পষ্টতই শুনতে পায় তার বাবাকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি জয় শ্রী রাম বলার জন্য শাসাচ্ছে ও বেধরক মারধর করছে। গোটা পরিস্থিতি ও ভয়াবহতার আঁচ পেয়েই উপস্থিত বুদ্ধি কাটিয়ে গোটা কলটিই রেকর্ড সাবির।
সোমাবার সকালে ক্যাবের সহ আফতাবের লাশ শনাক্ত করে পুলিশ। তবে পুলিশের ধারণা মদ্যপ অবস্থাতেই গাড়িতে উঠেছিল অভিযুক্তরা। প্রাথমিক তদন্তে তাদের অনুমান গাড়ি চুরির উদ্দেশ্যেই তারা প্রথম পর্যায়ে হয়তো আফতাবকে শাঁসিয়েছিল ও মারধর করতে থাকে। পরে আফতাব মারা গেলে পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি সমেত মৃত আফতাফকে রেখে পালায়। ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা করা হয়েছে বলে খবর। মৃত ক্যাব চালাক আফতাব দিল্লির ত্রিলোকপুরী এলাকার বাসিন্দা ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।












Click it and Unblock the Notifications