আসন্ন কেন্দ্রীয় বাজেট নিয়ে সবথেকে বেশি কী বিষয় সার্চ হয়েছে গুগলে জানেন?

আসন্ন কেন্দ্রীয় বাজেট নিয়ে সবথেকে বেশি কী বিষয় সার্চ হয়েছে গুগলে জানেন?

১ফেব্রুয়ারি ২০২২, সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ নিয়ে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বাজেট থেকে দেশের মানুষের প্রত্যাশা অনেক। তবে বিশেষজ্ঞদের মতে, এবারের বাজেটে অনেক বিশেষ কিছু ঘটতে পারে। এ বছর অনেক বড় রাজ্যে নির্বাচন রয়েছে, তা ছাড়া দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে। তাই এবার বাজেটে বড় ইস্যু হতে পারে এই দুটি বিষয়। তাছাড়া কৃষকদের নানা দাবিও আছে আলোচনার শীর্ষে। তাই বিষয় মাথায় রেখেই বাজেট পেশ করা যেতে পারে। এ কারণে বাজেট নিয়ে মানুষের মনে কৌতূহল রয়েছে। আর তার ফলে ভারতের আম জনতা কেন্দ্রীয় বাজেট ২০২২ নিয়ে গুগলে সবথেকে বেশি কী কী অনুসন্ধান করেছে জানেন?

বাজেট কথার অর্থ কী?

বাজেট কথার অর্থ কী?

অবাক করা হলেও বিশ্ব সার্চ ইঞ্জিন গুগলে সবথেকে বেশি সংখ্যক মানুষ কেন্দ্রীয় বাজেটের অর্থ বা মানে খুঁজেছেন। তাহলে একটু জেনেই নেওয়া যাক যে এই বাজেট কথাটা এসেছে কোথা থেকে। ভাষা সাহিত্যের ইতিহাস ঘাঁটলে জানা যাবে যে, বাজেট শব্দটি এসেছে ফরাসি শব্দ 'বুগেট' থেকে। এই 'বুগেট' কথার অর্থ হল 'ছোট ব্যাগ'। প্রতি বছর, দেশের কেন্দ্রীয় সরকার ১ এপ্রিল থেকে পরের বছরের ৩১ মার্চের মধ্যে ব্যয়ের জন্য একটি নির্দিষ্ট হিসাব প্রস্তুত করে। যেখানে মূলত দেশের কোন কোন খাতে কত টাকা ব্যয় করা হবে তার স্থির হওয়া অর্থমূল্যের তালিকা থাকে। একেই বলা হয় 'কেন্দ্রীয় বাজেট'।

বাজেট কত প্রকার?

বাজেট কত প্রকার?

কত ধরনের বাজেট আছে সেটিও গুগলে বেশ ভালোই সার্চ করেছেন মানুষ জন। বাজেট মূলত ৩ রকমের হয়ে থাকে। সুষম বাজেট, উদ্বৃত্ত বাজেট এবং ঘাটতি বাজেট। সুষম বাজেট হল, যে বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান হয়। উদ্বৃত্ত বাজেট হল যে বাজেটে সরকারের আয় ব্যয়ের চেয়ে বেশি হয়ে থাকে। এবং ঘাটতি বাজেট হল এমন একটি বাজেট যেখানে সরকারের আয়ের উৎসের চেয়ে ব্যয় বেশি হয়।

 বাজেট ডেট ২০২২

বাজেট ডেট ২০২২


২০২২ সালের কেন্দ্রীয় বাজেট কবে পেশ করা হবে, তাও মানুষ গুগলে সার্চ করেছেন বেশ ভালোই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি, ২০২২-এ সকাল ১১ টায় সংসদে দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে তাঁর চতুর্থ বাজেট পেশ করবেন।

 বাজেট অধিবেশন

বাজেট অধিবেশন

এবারের বাজেট অধিবেশন শুরু হল ৩১ জানুয়ারি, ২০২২ থেকে। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ৩১ জানুয়ারি যৌথভাবে ভাসন দেওয়ার সঙ্গে সঙ্গেই শুভ সূচনা নাজ অধিবেশনের।

 বাজেট নিয়ে প্রত্যাশা

বাজেট নিয়ে প্রত্যাশা

আমাদের দেশ এই মুহূর্তে করোনা ভাইরাসের ওমিক্রন প্রজাতির বাড়বাড়ন্ত ও করোনার তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে। এমন পরিস্থিতিতে সরকারের কাছে ত্রাণ বাজেট আশা করছে জনগণ। স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার দাবি রয়েছে। করোনার সময় বাড়ি থেকে কাজ করছেন এমন ব্যক্তিদের অতিরিক্ত কর ছাড় দেওয়ারও প্রত্যাশা করা হয়েছে। এছাড়া আগামী দিনেই ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই ভোট আবহকে সামনে রেখে জনগণকে আকৃষ্ট করার জন্য চেষ্টা চালাতে পারে কেন্দ্রীয় সরকার। তাই বাজেট নিয়ে মানুষের প্রত্যাশা কী সেটাও নাগরিকরা সার্চ করছেন গুগলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+