বাজেট ২০১৭ : সবচেয়ে গুরুত্বপূর্ণ ৯ টি ঘোষণা একনজরে
এবারের ২০১৭-১৮ আর্থিক বর্ষের বাজেট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি উঠে আসছে সেগুলি দেখে নেওয়া যাক একনজরে।
এবারের কেন্দ্রীয় বাজেটে আয়করের ঊর্ধ্বসীমা নিয়ে যেমন নতুন প্রস্তাব রাখা হয়েছে তেমনই করছাড়ের নতুন ঘোষণা করেছে কেন্দ্র। ছোট ও মাঝারি কোম্পানিগুলিকে আরও বেশি করে সুযোগ করে দিতে নানা সুবিধার কথা বলা হয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলির অনুদান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবারের ২০১৭-১৮ আর্থিক বর্ষের বাজেট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি উঠে আসছে সেগুলি দেখে নেওয়া যাক একনজরে।[Budget 2017 : সমস্ত খবর একঝলকে জেনে নিন এখান থেকে]

এবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ
- রাজনৈতিক দলগুলিকে নগদে অনুদানের ঊর্ধ্বসীমা ২০ হাজার থেকে কমিয়ে ২ হাজারে নামিয়ে আনা হয়েছে। এর বেশি টাকা কোনও দল নগদে নিতে পারবে না।[রেল নিয়ে কী রইল সাধারণ বাজেটে?]
- ৩ লক্ষ টাকার বেশি নগদে লেনদেন অবৈধ বলে এদিন বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
- ২.৫-৫ লক্ষ টাকার মধ্যে থাকা ব্যক্তিদের ৫ শতাংশ হারে কর দিতে হবে। আগে যা ছিল ১০ শতাংশ। এর ফলে যে সমস্ত মানুষ বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করেন তাদের আয়ে ৫০ শতাংশ সেভিংস করার সুযোগ পাবেন।[বাজেট ২০১৭ : নোট বাতিল প্রসঙ্গে যা যা বললেন অরুণ জেটলি!]
- ৩ লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের কোনও আয়কর দিতে হবে না। ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত যাদের আয় তাদের ১০ শতাংশ সারচার্জ দিতে হবে।
- যে সংস্থা বা প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ তাদের কর্পোরেট করে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।[সাধারণ বাজেট: কী কী পেল প্রতিরক্ষা ক্ষেত্র? ]
- ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড বা এফআইপিবি তুলে দেওয়া হল। এই সংস্থা সমস্ত ধরনের এফডিআই প্রস্তাবে সম্মতি জানানোর কাজ করত।
- আরবিআইয়ে পেমেন্ট রেগুলেটরি বোর্ড তৈরি হবে। এই বোর্ড পেটিএমের মতো ই-ওয়ালেটের উপরে কড়া নজর রাখবে।
- বাজেটে আর্থিক ঘাটতির পরিমাণ এই ২০১৭-১৮ আর্থিক বর্ষে থাকবে ৩.২ শতাংশ যা ২০১৮-১৯ আর্থিক বর্ষে কমে দাঁড়াবে ৩ শতাংশে।[বাজেট ২০১৭ : আয়কর ছাড় সংক্রান্ত যে সিদ্ধান্তের ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক]
- ২০১৭-১৮ আর্থিক বর্ষে কেন্দ্রীয় সরকারের মোট বাজেট বরাদ্দ রাখা হয়েছে ২১.৪৭ লক্ষ কোটি টাকা।












Click it and Unblock the Notifications