ব্যক্তি পিছু এক বোতল করে শুল্ক ছাড়া মদ বিক্রির সিদ্ধান্ত মোদী সরকারের
ব্যক্তি পিছু এক বোতল করে শুল্ক ছাড়া মদ বিক্রির সিদ্ধান্ত মোদী সরকারের
শুল্ক বিহীন মদের দোকান গুলিতে এবার ব্যক্তি পিছু এক বোতল করে মদ বিক্রির সিদ্ধান্ত নিলো মোদী সরকার। সূত্রের খবর, অপরিহার্য পণ্যের আমদানি হ্রাস করার লক্ষ্যেই কর মুক্ত মদ বিক্রির ক্ষেত্রে এই সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রক।

পাশাপাশি শুল্কমুক্ত দোকান গুলিতে সিগারেটের কার্টন কেনাও নিষিদ্ধ করারও সুপারিশ করেছে মন্ত্রক। আসন্ন বাজেটে বাণিজ্য মন্ত্রকের তরফে সরকারকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে এগুলি তারই অংশ বলে জানা যাচ্ছে। ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যা জনসমক্ষে আনবেন।
বর্তমানে দেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক যাত্রীরা এই দোকানগুলি থেকে দুই লিটার মদ এবং একটি সিগারেটের কার্টন কেনার সুবিধা পেতেন। অন্যদিকে বেশিরভাগ দেশেই আন্তর্জাতিক যাত্রীরা এক লিটার মদই কিনতে পারেন। এবার এই প্রথা ভারতও গ্রহণ করতে চলেছে।
বর্তমানে শুল্ক মুক্ত দোকান গুলি থেকে আন্তর্জাতিক যাত্রীরা কোনও আমদানি শুল্ক না দিয়ে সাধারণত প্রায় ৫০,০০০ টাকার পণ্য কিনতে পারেন। ওয়াকিবহাল মহলের ধারণা বাণিজ্য খাতে ঘাটতি মেটাতে বেশি রাজস্ব আদায়ের উদ্দেশ্যেই সরকার বর্তমানে এক বোতল করে করে কর ছাড়া মদ বিক্রির সিদ্ধান্ত নিতে চলেছে।












Click it and Unblock the Notifications