দফতরে দুর্নীতি দমনে নয়া যন্ত্র বের করুন, ক্যাগকে নির্দেশ প্রধানমন্ত্রীর
দফতরের দুর্নীতি দমনে কড়া পদক্ষেেপ হচ্ছে না এবার নতুন যন্ত্র বের করতে হবে। ক্যাগকে এমনই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দফতরের দুর্নীতি দমনে কড়া পদক্ষেেপ হচ্ছে না এবার নতুন যন্ত্র বের করতে হবে। ক্যাগকে এমনই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি নির্মুল করতে এই যন্ত্রের প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। অডিটরদের এই পথ বের করার নির্দেশ দিয়েছেন তিনি।

মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন। একাধিক দফতরে দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছেন তিনি। যার কারণে গত পাঁচ বছরে ইডির দাপট বেড়েছে। মোদী দাবি করেছেন দুর্নীতি যাতে ধরা না পড়ে সেকারণে গত কয়েক বছরে অনেক চেষ্টা চলেছে। সেকারণে এমন একটা যন্ত্র বের করতে হবে যাতে কোনও দুর্নীতি লোকানো না যায়। সেই যন্ত্র তৈরির দায়িত্ব তিনি ক্যাগকে দিয়েছেন।
দেশের সরকারি পরিষেবা যাতে সুষ্ঠু এবং দুর্নীতিমুক্ত ভাবে চলে তার দায়িত্ব অনেকই ক্যাগের হাতে রয়েছে। কারণ কোন সংস্থায় কিভাবে লেনদেন চলছে তার হিসেবে নিকেশ শেষ পর্যন্ত ক্যাগের হাতে এসেই জমা পড়ে। সেই হিসেব নিকেশের গলদ ধরতেই যন্ত্র তৈরির কথা বলা হয়েছে। পরিসংখ্যান নিয়ে ক্যাগকে উচ্চমানে নিয়ে যাওয়ারল কথা বলেছেন প্রধানমন্ত্রী। ২০২২ সালের মধ্যে ক্যাগ সরকারি পরিসংখ্যান নিয়ে বিশেষ উপদেষ্টার পর্যায়ে পৌঁছে যাবে বলে জানিয়েছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications