জঙ্গিরা অনুপ্রবেশ করে বেঁচে ফিরতে পারবে না, পাকিস্তানকে হুঁশিয়ারি সেনা প্রধানের
পাকিস্তানকে হুঁশিয়ারি সেনা প্রধানের
বৃহস্পতিবার ভোরে নাগরোটা জেলায় সুরক্ষা বাহিনীর হাতে খতম চার সশস্ত্র জঙ্গি। সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে জানিয়েছেন যে এই অপারেশনের মাধ্যমে পাকিস্তানের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হল যে জঙ্গিরা যতবার অনুপ্রবেশ করে ভারতে ঢোকার চেষ্টা করবে, ঠিক ততবারই এভাবে তাদের মৃত্যু হবে এবং তারা ফিরে যেতে সফল হবে না।

বান টোল প্লাজায় এনকাউন্টার
জম্মু-কাশ্মীর হাইওয়ের উপর বান টোল প্লাজার কাছে এনকাউন্টার হয়। সূত্রের খবর, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে চারপাশ থেকে তাদের ঘিরে ফেলা হয়। দু'পক্ষের গুলির লড়াইয়ে নিহত হয় চার সশস্ত্র জঙ্গি। সেনা প্রধান সেনাদের এই দুর্ধর্ষ কাণ্ডের জন্য তাঁদের সাধুবাদ জানান।

আপেল ভর্তি ট্রাকে লুকিয়ে ছিল জঙ্গিরা
জানা গিয়েছে এই জঙ্গিরা আপেল ভর্তি ট্রাকের মধ্যে লুকিয়ে ছিল। তিনি জানান, ঘটনাস্থলে প্রচুর পরিমাণে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও আধাসেনা বাহিনীর দলকে মোতায়েন করা হয়েছে। জেনারেল নরভানে বলেন, ‘সুরক্ষা বাহিনীর এটি খুবই সফলতামূলক অপারেশন। এই অপারেশনের মাধ্যমে সব সুরক্ষা বাহিনীর মধ্যে আন্তঃসম্পর্কের নিদর্শন দেখা গিয়েছে।'

নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার প্রচুর অস্ত্র
নাগরোটায় চার জঙ্গি খতমের বিষয়ে সেনা প্রধান জানান, জৈশ-ই-মহম্মদের সদস্য ওই চার জঙ্গি। জঙ্গিদের নিয়ে সন্দেহজনক একটি ট্রাক আসার খবর পায় সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের এসওজি ও সেনা। এরপরই তাঁরা সতর্ক হয়ে যান। এই ঘটনার পরই টোল প্লাজার কাছে ওই ট্রাকটি থামানো হয় এবং বৃহস্পতিবার ভোর ৪টে ২০ নাগাদ জঙ্গি ও সুরক্ষা বাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয়ে যায়। তিন ঘণ্টা এনকাউন্টারের পর চার জঙ্গিকে খতম করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১১টি একে-৪৭ রাইফেল, ৩টে পিস্তল, ২৯টি গ্রেনেড এবং অন্যান্য ডিভাইস।

বড়সড় নাশকতার ঘটনা ঘটাতে অনুপ্রবেশ
এটা মনে করা হচ্ছে, জঙ্গিরা কোনও বড়সড় নাশকতার ছক কার জন্যই অনুপ্রবেশ ঘটিয়েছিল এবং কাশ্মীর উপত্যকা থেকে তা শুরু করার উদ্দেশ্য ছিল।
উল্লেখযোগ্যভাবে পাকিস্তানে তৈরি হওয়া কিছু ওষুধ চার জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications