পুলওয়ামা হামলার পর বড় পদক্ষেপ নিল কেন্দ্র, সেনার যাতায়াত হবে এবার আকাশপথে
পুলওয়ামার অবন্তীপুরায় সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় অন্তত ৪৯ জন সেনা প্রাণ হারিয়েছেন। কাশ্মীরে সেনার ওপরে এতবড় হামলা সাম্প্রতিক অতীতে ঘটেনি।
পুলওয়ামার অবন্তীপুরায় সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় অন্তত ৪৯ জন সেনা প্রাণ হারিয়েছেন। কাশ্মীরে সেনার ওপরে এতবড় হামলা সাম্প্রতিক অতীতে ঘটেনি। উরি হামলার পর ফের পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ এই হামলার দায় নিয়েছে। স্থানীয় কাশ্মীরি যুবক আদিল দারকে দিয়ে আত্মঘাতী হামলা করিয়ে ভারতীয় সেনাকে সরাসরি আঘাত করেছে।

এই জঙ্গি হামলার পর ইন্টেলিজেন্স এর গলদ ছিল বলে বারবার উঠে এসেছে। কিছুদিন আগেই বিস্ফোরক জোগাড় ও সম্ভাব্য হামলা হতে পারে বলে সচেতন করা হয়েছিল। তবে তাতে তেমন গুরুত্ব না দিতে গিয়েই এতবড় দুর্ঘটনা ঘটে গিয়েছে।
The Ministry of Home Affairs has approved the entitlement of air travel on Delhi-Srinagar, Srinagar-Delhi, Jammu-Srinagar and Srinagar-Jammu sectors to all the personnel of Central Armed Paramilitary Forces. pic.twitter.com/B7jKJxzB59
— ANI (@ANI) February 21, 2019
তারপর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় সেনা সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। সেনাবাহিনীর সুরক্ষা আরও মজবুত করার ডাক উঠেছে সারা দেশ থেকে। আর তারপরই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বড় সিদ্ধান্ত নিল।
MHA: The decision will immediately benefit approximately 780,000 personnel of CAPFs in the ranks of Constable, Head Constable & ASI who were otherwise not eligible earlier. This includes journey on duty and journey on leave, i.e; while going on leave from J&K to home and return. https://t.co/iYyd1qOv4T
— ANI (@ANI) February 21, 2019
এদিন স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, দিল্লি-শ্রীনগর, শ্রীনগর-দিল্লি, জম্মু-শ্রীনগর, শ্রীনগর-জম্মু সেক্টরের মধ্যে যাতায়াত করতে হলে সেনা আকাশপথে যাতায়াত করবে। অর্থাত এবার থেকে সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্সের জওয়ানরা আকাশপথে হেলিকপ্টারে যাতায়াত করবেন।












Click it and Unblock the Notifications