Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেশজুড়ে ত্রাস রূপ বদলের ওস্তাদ, অবশেষে কেরলে গ্রেপ্তার বিধাননগর পুলিশের হাতে

বছরের পর বছর ধরে গোটা দেশের পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বেড়াত এক ব্যক্তি, কখনও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কখনও ব্যবসায়ী, আবার কখনও ভদ্র অতিথির ছদ্মবেশে হাজির হত বিভিন্ন শহরের হোটেলে। বন্ধুত্ব গড়ে তুলত, আর সুযোগ বুঝে হাতিয়ে নিত মানুষের টাকা, ফোন, ল্যাপটপ। ঠিক এমনই এক চতুর প্রতারক অজয় কে ওরফে কুরাপতি অজয় এবার ধরা পড়েছে পুলিশের জালে।

অবশেষে বিধাননগর পুলিশের হাতে কেরল থেকে গ্রেপ্তার হয় বেঙ্গালুরুর বাসিন্দা অজয়। দেশের অন্তত ১৩টি রাজ্যে তার নামে রয়েছে ১৩ থেকে ১৪ টি অভিযোগ। দীর্ঘদিন ধরে জোর তল্লাশির পর শেষমেশ অজয়ের গ্রেপ্তারকে বড় সাফল্য বলেই মনে করছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, এথিক্যাল হ্যাকিং এ প্রশিক্ষণপ্রাপ্ত অজয় নিজেকে বারবার নতুন পরিচয়ে লুকিয়ে ফেলত। জাল আধার, ভুয়ো সার্টিফিকেট, নকল আইডি কার্ড বানিয়ে ঘুরত এক শহর থেকে আরেক শহরে। বড় বড় হোটেল ও ডরমিটরিতে উঠে বন্ধুত্ব গড়ে তুলত অচেনা মানুষের সঙ্গে, তারপর অদৃশ্য হয়ে যেত তাদের মোবাইল, ল্যাপটপ, কার্ড আর নগদ নিয়ে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "ও এতটাই হাতের বাইরে ছিল যে ১৩ রাজ্যের পুলিশ মিলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিল শুধুমাত্র ওর গতিবিধি নজরে রাখার জন্য।" এমনকি কখনও কখনও চুরি করা জিনিস ব্যবহার শেষ করে কুরিয়ারের মাধ্যমে ফেরতও পাঠিয়ে দিত অজয়।

পুলিশের ভাষায়, "অজয় ছিল এক রূপ বদলের ওস্তাদ। প্রতিবার চুরির পরই সে নতুন সিম ও আধার ব্যবহার করত। একাধিক ফোনে কাজ চালাত, কখনও অন্যের ফোন ব্যবহার করে ওটিপি জেনারেট করত প্রতারণার জন্য। নকল পরিচয় দিয়ে বিমান টিকিট, হোটেল বুকিং সবই করত অনলাইনে, ফলে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল।"

বিধাননগর পুলিশের হাতে ২৯ জুলাই দায়ের হওয়া এক অভিযোগ থেকে তার খোঁজ মেলে। অভিযোগকারী বিনয় কুমার জানান, অজয় তার সঙ্গে এক অতিথিশালায় ওঠে, একদিন হঠাৎ তার মোবাইল, ওয়ালেট, ল্যাপটপ উধাও হয়ে যায়। পরে জানা যায়, অজয় সেই কার্ড ব্যবহার করে প্রায় ৫ লক্ষ টাকার সোনা কিনেছে ও মোট প্রায় ৫০ লক্ষ টাকার প্রতারণা করেছে।

অবশেষে রবিবার এক গোপন সূত্রে খবর পেয়ে কেরলে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে একাধিক আধার কার্ড, সিম কার্ডের পাশাপাশি ডিজিটাল ডিভাইস। তদন্তে জানা গেছে, অজয় প্রায় ১৫টি দামি আইফোন কিনেছিল, এমনকি ৩৮টি আলাদা পরিচয়ে সিম ব্যবহার করত।

পুলিশের এক কর্তা বলেন, "দেশের বিভিন্ন রাজ্যের গোয়েন্দা সংস্থার কাছে সে ছিল এক দুঃস্বপ্ন। অবশেষে তার শেষ চাল ব্যর্থ হয়েছে। এখন তার পর্দাফাঁস হবে, কাদের সঙ্গে যোগাযোগ চালাতো সে, কোন পথে চলত এই প্রতারণা চক্র সবকিছু খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+