মাস্ক বাধ্যতামূলক, যোগী সরকার বাড়ি বাড়ি দিয়ে আসছে খাদির তৈরি মাস্ক
মাস্ক বাধ্যতামূলক, যোগী সরকার বাড়ি বাড়ি দিয়ে আসছে খাদির তৈরি মাস্ক
বাড়ির বাইরে লকডাউনের সময় যদি দরকারে বেড়োতেই হয় তবে যেন মাস্ক পরে বের হয় সকলে। কারণ এখন মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। উত্তরপ্রদেশের যোগী সরকার তাই বাড়ি বাড়ি গিয়ে সকলকে খাদি মাস্ক দিয়ে আসছে। কারণ উত্তরপ্রদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে।

মাস্ক তৈরি করছে মহিলাদের স্ব–নির্ভর গোষ্ঠী
সরকারি সূত্রে জানা গিয়েছে, মহিলাদের স্ব-নির্ভর গোষ্ঠী এই সুবিধাটি পেয়েছে এবং স্থানীয় পর্যায়ে তাঁদের কর্মসংস্থান করা হবে। স্বাধীনতার পর থেকে এই প্রথমবার খাদি ব্র্যান্ডটিকে ব্যবহার করা হল। ছিদ্রযুক্ত এই উপাদান ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হবে বলে দাবি করেছে এই সূত্র। ছোট, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বিভাগের মুখ্য সচিব নবনীত সেহগাল বলেন, ‘গ্রামীণ কল্যাণ বিভাগের মহিলা স্ব-নির্ভর গোষ্ঠী এই খাদি মাস্কগুলি তৈরি করেছে। তাদের ছয় লক্ষ মিটার কাপড় দেওয়া হয়েছে, এক মিটার কাপড় থেকে তৈরি হয় আটটি মাস্ক ও কাটা কাপড় থেকে তৈরি হয় ১-২টি। এভাবে ৫০ লক্ষ মাস্ক তৈরি হবে। বাজারে একজোড়া মাস্ক বিক্রি করা হবে ২০-২২ টাকায়।' তিনি আরও জানান যে তাঁতীদের পাশাপাশি গ্রামের মহিলারাও তাঁদের আয়ের উৎস বাড়ানোর জন্য এই মাস্ক তৈরি করছেন। সাহিত্য গ্রুপের কর্মীরাও বাজারে এই মাস্ক ডেলিভার করছে।

মাস্ক তৈরির প্রশিক্ষণ দিচ্ছে ইন্ডিয়ান গ্রিন খাদি
সেহগাল বলেন, ‘মাস্কটি গুণগত মান বেশ ভালো, তিন স্তরযুক্ত এবং দুটি প্যাকিংয়ে উপলব্ধ। ইন্ডিয়ান গ্রিন খাদির অন্তর্গত এই মাস্ক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে।' দপ্তরের থেকে পাওয়া তথ্য অনুসারে, রাজ্যে বর্তমানে ২ হাজার মহিলাদের স্ব-নির্ভর গোষ্ঠী রয়েছে, সেখান থেকে ২ মিলিয়ন মহিলারা সুবিধা পান। রাজ্যে বর্তমানে প্রায় ছয় লক্ষ তুলা ও খাদি তাঁতি রয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি খাদি পোশাকের জন্য যথাক্রমে ২০ এবং ১৫ শতাংশ ভর্তুকি দেয়। রাজ্য থেকে ৫ শতাংশ অনুদান সরাসরি তাঁতিদের অ্যাকাউন্টে যায়।

মাস্ক বিতরণে সহায়তা করছে ব্যাঙ্ক–ডাক বিভাগ
গ্রামীণ কল্যাণ বিভাগ ও গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে এই মাস্কগুলি বিতরণ করা হচ্ছে। ডাক বিভাগ, ব্যাঙ্ক ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিয়ে এটি করা হচ্ছে। এর জন্য প্রচুর প্রতিষ্ঠান খাদি ও গ্রাম শিল্প উদ্যোগের সঙ্গে যোগাযোগ করছে।












Click it and Unblock the Notifications