ধুঁকছে ব্যবসা! লক্ষ টাকা খরচ করে বাংলা থেকে শ্রমিকদের কর্ণাটকে ফেরানোর উদ্যোগ সংস্থার

ধুঁকছে ব্যবসা! লক্ষ টাকা খরচ করে বাংলা থেকে শ্রমিকদের কর্ণাটকে ফেরানোর উদ্যোগ সংস্থার

করোনা ভাইরাস ও লকডাউনের জেরে দেশজুড়ে বিভিন্ন কাজ বন্ধ হয়ে যাওযার জন্য শ্রমিকরা ফিরে আসেন যে যাঁর রাজ্যে। মার্চ মাসে লকডাউন ঘোষণার পর উত্তর ও পূর্বের রাজ্যগুলিতে বসবাসকারী দক্ষ শ্রমিকরা ফিরে যাওয়ার কারণে অভাব দেখা দেয় শ্রমিকের। এই শ্রমিকদের ফিরিয়ে আনতে ২ লক্ষ টাকা খরচ করলেন ম‌‌্যাঙ্গালুরুর এক নির্মাতা। তিনি পশ্চিমবঙ্গ থেকে আসা–যাওয়া নিয়ে পাঁচ হাজার কিমি অতিক্রম করে সড়কপথে তাঁর ৩৫ জন শ্রমিককে ফিরিয়ে আনেন।

১৮ জুলাই বাস পাঠানো হয়

১৮ জুলাই বাস পাঠানো হয়

কনফেডারেশনন অফ রিয়্যাল এস্টেট ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (‌ক্রেডাই)‌-এর সভাপতি নবীন কারদোজা ম্যাঙ্গালুরু থেকে পশ্চিমবঙ্গে এসি ছাড়া সেমি-স্লিপার বাস পাঠিয়ে দেন ১৮ জুলাই। যাতে তাঁর মাল্টি-স্টোরে আবাসন প্রকল্পের কাজ শ্রমিকের অভাবে থমকে না থাকে। মালদা জেলা থেকে শ্রমিকদের নিয়ে ওই বাস ২৮ জুলাই মেঙ্গালুরু এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

লকডাউনে বাড়ি ফিরে আসেন শ্রমিকরা

লকডাউনে বাড়ি ফিরে আসেন শ্রমিকরা

কোভিড-প্ররোচিত লকডাউন, এবং উপকূলীয় অঞ্চলে নির্মাণ প্রকল্পগুলিকে বাদ দিয়ে, পশ্চিমবঙ্গ ছাড়াও নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত কয়েকশো শ্রমিক স্বদেশ রাজ্য ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে রওয়ানা দিয়েছিলেন।

 এর আগে বিমানে করে ফেরানো হয় ১০ শ্রমিককে

এর আগে বিমানে করে ফেরানো হয় ১০ শ্রমিককে

কারদোজা বলেন, ‘‌আমি চাটার্ড বাসগুলির জন্য ২ লক্ষ টাকা ব্যয় করেছি। বিমান ভাড়ার চেয়ে ১০ শতাংশ সস্তা, তবে শ্রমিকদের বিমানবন্দরে যাওয়ার জন্য কোনও কষ্ট করতে হবে না। ২৫ জুলাই পশ্চিমবঙ্গ থেকে বাস ছাড়বে, প্রত্যেক শ্রমিকের তাপমাত্রা পরীক্ষার পরই তাঁদের বাসে তোলা হবে।'‌ এর আগে ১০জন শ্রমিককে দু'‌টো ব্যাচে ম‌‌্যাঙ্গালুরু উড়িয়ে আনা হয়। অধিকাংশই মালদা জেলার এবং তাঁদের প্রত্যেককে ৩৭০ কিমি রাস্তা পার করে কলকাতা বিমানবন্দরে পৌঁছাতে হয়েছিল। কারদোজা বলেন, ‘‌মালদার প্রত্যন্ত গ্রামের শ্রমিকদের বিমানবন্দরে পৌঁছাতে সমস্যা হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইবার বাস পাঠাবো।'‌

 কোভিড স্বাস্থ্যবিধি মানা হবে

কোভিড স্বাস্থ্যবিধি মানা হবে

কারদোজা জানিয়েছেন যে ম‌‌‌্যাঙ্গালুরু পৌঁছানো মাত্র কোভিড নিয়মানুসারে তাঁদের রেজিস্ট্রেশন করানো হবে সেবা সিন্ধু প্ল্যাটফর্মে, এছাড়াও কোয়ারেন্টাইন সুবিধা তৈরি করা হয়েছে তাঁদের জন্য। নির্মাণ ক্ষেত্র থেকে জানানো হয়েছে যে অনেক নির্মাতারাই কনট্রাকটরদের সঙ্গে কথা বলে শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করছে। নির্মাণ কাজের শ্রমদক্ষতার ৯০ শতাংশ হল শ্রমিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+