সরকারি অফিসের মধ্যেই মহিলা রাজস্ব অফিসারকে পুড়িয়ে মারল জমি মালিক

তেলঙ্গানায় এক মহিলা রাজস্ব অফিসারকে তাঁরই অফিসে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে সোমবার আবদুল্লাপুরমেটে প্রকাশ্য দিবালোকে। পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি আচমকাই ওই মহিলার অফিসে ঢুকে এই কাণ্ড করে। পুলিশ ও রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে।

সরকারি মহিলা অফিসারকে পুড়িয়ে মারল


৩০ বছরের বিজয়া রেড্ডি, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় অফিসের দুই কর্মীও মহিলাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন। রাজস্ব দফতরের এক আধিকারিকের কথায়, মহিলার ওপর দুঃসাহসিক হামলা করার সময় অভিযুক্ত নিজেও আগুনে পুড়ে যায়। সোমবার দুপুর দেড়টা নাগাদ এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তি নাম সুরেশ, ওই মহিলা রাজস্ব অফিসারের গায়ে পেট্রোল ঢেলে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে জমি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে ছিল সুরেশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সহ তিনজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকারি দফতরে এ ধরনের ঘটনা এই প্রথমবার ঘটল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের শরীরের ৫০–৬০ শতরাংশ পুড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, বিজয়া সেই সময় অফিসে একাই ছিলেন যখন অভিযুক্ত সুরেশ তাঁর সঙ্গে দেখা করতে আসে। সে সঙ্গে করে লুকিয়ে পেট্রোল এনেছিল এবং বিজয়ার গায়ে সেটা ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। প্রত্যক্ষদর্শীদের কথায়, বিজয়ার ঘর থেকে তীব্র চিৎকার শোনার পর বাকি কর্মীরা দ্রুত তাঁর অফিসে গিয়ে দেখেন দাউদাউ করে জ্বলছেন বিজয়া। কর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রচকোণ্ডার পুলিশ কমিশনার মহেশ ভাগবত বলেন, '‌অভিযুক্ত আচমকা রাগের বশে বিজয়ার গায়ে আগুন দিয়েছিল, এমন ভাবা ঠিক নয়। সে নির্দিষ্ট ছক কষেই রাজস্ব অফিসে ঢুকেছিল।’‌

পুলিশ কমিশনারের কথায়, '‌আমরা তদন্ত করে দেখছি সুরেশ অন্য কারও নির্দেশে এই কাজ করেছে কিনা। সে কীভাবে অফিসে ঢুকে পড়ল তাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা তার জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের ব্যবস্থা করব। সে যাতে চরম শাস্তি পায়, তার চেষ্টা করা হবে।’‌ তেলঙ্গানার মন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি বলেন, '‌সকলের বোঝা উচিত, সরকারি কর্মীরা তাঁদের পরিষেবা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। সেক্ষেত্রে তাঁর উচপদস্থ অফিসারের কাছে অভিযোগ জানাতে হবে।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+