‘বুল্লি বাই’ অ্যাপ কাণ্ডে উত্তরাখণ্ড থেকে প্রধান অভিযুক্ত আটক, গ্রেফতার এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র
মহিলাটিকে মুম্বাইতে নিয়ে যাওয়া হচ্ছে
দিন কয়েক ধরে জল্পনা চলছিল। কিছু সংখ্যক মুসলিম মহিলাদের চিহ্নিত করে তাদের ছবি নিয়ে বিদ্বেষ ছড়ানো হচ্ছিল 'বুল্লি বাই' অ্যাপে। কিন্তু কারা চালাচ্ছিল এই অ্যাপ? কোথা থেকেই বা এটি চালানো হচ্ছিল তা নিয়ে তুঙ্গে ছিল জল্পনা। চলছিল তদন্ত। মুম্বাই পুলিশ এই 'বুল্লি বাই' অ্যাপের প্রধান অভিযুক্ত একজন মহিলাকে আটক করেছেন। উত্তরাখণ্ড থেকে প্রধান অভিযুক্তকে আটক করেছেন পুলিশ। তদন্তের জন্য মহিলাটিকে মুম্বাইতে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

কত জন আটক হয়েছে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় সন্দেহজনক এক পড়ুয়াকে আটক করা হয়েছে। যার বয়স মাত্র ২১। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তিনি। জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রকে নিয়ে যাওয়া হবে বেঙ্গালুরু থেকে মুম্বইতে। সেখানে অভিযুক্তকে এই অ্যাপের বিষয়ে জিজ্ঞাসা করা হবে।

পুলিশের অনুমান ঠিক কী
পুলিশের অনুমান, 'বুল্লি বাই' মাধ্যমে পোস্ট করা হয়েছিল মুসলিম মহিলাদের ছবি। আর তাতে অশালীন মন্তব্য করেছিলেন ওই ছাত্র। তাছাড়াও 'বুল্লি বাই' অ্যাপে যে ৫ জন ফলোয়ার্স রয়েছেন তাদের মধ্যে তিনিও একজন। পুলিশের অনুমান, ওই ছাত্র যুবক এই অ্যাপটি তৈরিও করতে পারেন। জিজ্ঞাসাবাদের পরই নিশ্চিত করা যাবে। সব বিষয়ে দেখে দেখার পর যুবককে আটক করতে পারে পুলিশ।
জানা গিয়েছে, বুল্লি বাই অ্যাপের বিতর্কের সঙ্গে সম্পর্কিত তিনটি অ্যাকাউন্ট পরিচালনা করছিলেন ওই মহিলা। সহ-অভিযুক্ত বিশাল কুমার খালসা সুপ্রিমিস্ট নামে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন বলে জানা গিয়েছে।

কেন শুরু হয়েছিল বিতর্ক
কিন্তু কেন শুরু হয়েছিল বিতর্ক? সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে মুসলিম মহিলাদের ছবি নিয়ে এই অ্যাপে আপলোড করা হত। তারপর নিলামে সেটি বিক্রির অংশ হত। এই 'বুল্লি বাই' অ্যাপটি খুললেই কোনও ১জন মুসলিম মহিলার ছবি ও নাম 'বুল্লি বাই' হিসেবে প্রদর্শিত করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৪ জুলাই 'সুল্লি ডিলস' নামে একটি অ্যাপ মাথা চাড়া দিয়ে ওঠে। হোস্টিং প্ল্যটফর্ম গিটহাবে অঞ্জাতপরিচয় এক দল এটি তৈরি করে। এই অ্যাপে মুসলিম নারীদের মুখের ছবি ও তার নীচে ট্যাগলাইন থাকত 'আজকের জন্য সুল্লী চুক্তি'। মুসলিম মহিলাদের বিরুদ্ধে বলা আপত্তিজনক এক শব্দ হল 'সুল্লি'।












Click it and Unblock the Notifications