গ্রীষ্মের ফসল ধ্বংস করতে সুদূর আফ্রিকা থেকে ধেয়ে ভারতে প্রবেশ করেছে পঙ্গপাল সেনা
গ্রীষ্মের ফসল ধ্বংস করতে সুদূর আফ্রিকা থেকে ধেয়ে ভারতে প্রবেশ করেছে পঙ্গপাল সেনা
একদিকে যখন ভারত করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে চলেছে ঠিক সেই সময় দেশবাসীর কাছে আরও এক সমস্যা এসে দাঁড়িয়েছে। তা হল পঙ্গপাল। গত একমাসে ভারতে হু হু করে প্রবেশ করেছে এই পতঙ্গ। পঙ্গপাল সেনা বহু রাজ্যের কৃষকদের চোখের ঘুম উড়িয়েছে।

আফ্রিকা থেকে এই পঙ্গপাল ভারতে প্রবেশ করে
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে জুন মাসে বর্ষার সময় ধান, বেত, ভুট্টা, তুলা, সোয়াবিনের বপন হয় খুব দ্রুত। সেই সময়ই পঙ্গপালের দল হামলা চালায়। বিশেষজ্ঞরা এও জানিয়েছে যে ভারতে প্রবেশের আগে পঙ্গপাল আফ্রিকা থেকে ইয়েমেন, ইরান ও পাকিস্তানে ঘুরে আসে। পাকিস্তানে বিপুল ক্ষয়ক্ষতি সাধন করার পর পঙ্গপালের দল ভারতে প্রবেশ করে রাজস্থান ও গুজরাত হয়ে। পঙ্গপালের সংখ্যা এতটাই বেশি যে কৃষক ও প্রশাসন এই পতঙ্গের কাছে নিজেদের অসহায় মনে করছেন।

উত্তরপ্রদেশে পঙ্গপালের হানা
পরিস্থিতি আরও বাজের দিকে এগোচ্ছে কারণ এই পঙ্গপালের দল অতি দ্রুত দেশে ছড়িয়ে পড়ছে। রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশে ফসলের ব্যাপক ক্ষতি করার পর এই পঙ্গপাল এখন উত্তরপ্রদেশে হামলা চালানোর জন্য প্রবেশ করেছে। শুধুমাত্র রাজস্থানেই এই পতঙ্গ ৫ লক্ষ হেক্টর ফসল নষ্ট করেছে এবং তাদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশের ১৭টি জেলায়।

গত এক বছরে পঙ্গপাল বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে
২০১৯ সালের মে মাস থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে এই পঙ্গপাল। বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আগ্রার জেলা কৃষি বিভাগের আধিকারিক ডাঃ রাম প্রবেশ জানিয়েছেন, এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য কৃষি বিভাগ কৃষকদের নিয়ে কাজ করছে। তিনি কৃষকদের কাছে আবেদন জানিয়েছেন যে যদি তাঁদের কোনও সহায়তার প্রয়োজন হয় তবে যেন মণ্ডল কৃষি অধিকারিকেকে জানানো হয়।

১৯৯৩ সালে পঙ্গপালের হামলা হয়
ভারতে এর আগে বিরাট পঙ্গপালের হামলা হয়েছিল ১৯৯৩ সালে। যার ফলে তিন লক্ষ হেক্টরের বেশি কৃষিজমি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। এ বছরের প্রথম দিকে কৃষকরা পঙ্গপালের হাত থেকে তাঁদের গম ও তেলের বীজ উদ্ধার করেছিলেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications