হিমাচলপ্রদেশের হামিরপুর এবং সোলানে ৩০ জুন পর্যন্ত বাড়ছে লকডাউনের মেয়াদ
হিমাচলপ্রদেশের হামিরপুর এবং সোলানে ৩০ জুন পর্যন্ত বাড়ছে লকডাউনের মেয়াদ
প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশজুড়ে চলছে চুতুর্থ দফার লকডাউন। যদিও এখনও পর্যন্ত শেষ দফায় শিল্প থেকে কৃষিকাজ, পরিবহন সহ একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হয়েছে। এমতাবস্থায় আবারও লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে হিমাচলপ্রদেশ প্রশাসনের তরফে। এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে ২১৪ জনের শরীরে করোনা সংক্রমণ দেখা দিয়েছে তার মধ্যে। ৫ জন মারা গেছেন।

এদিকে ৩১ মে শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। এবার তার আগেই হিমাচল প্রদেশের হামিরপুর ও সোলান জেলার জন্য লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করলেন দুই জেলার জেলাশাসক। বর্তামানে দুই জেলাতেই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০শে জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে হামিরপুরেই এখন পর্যন্ত সর্বাধিক করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। এই জেলায় প্রায় ৬৩ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে। সেখানে সোলানে ২১ জন করোনা পজেটিভ রোগীর খোঁজ পাওয়া গেছে।
অন্যদিকে গত ৩০ দিনে অন্যান্য রাজ্যের রেড জোন থেকে থেকে প্রায় ১০০০ জন মানুষ হামিরপুরে ফিরেছেন বলে জানা যাচ্ছে। তাই নতুন করে সংক্রমণ রোধে আগে ভাগেই কোমড় বেঁধে নামতে চাইছে প্রশাসন।তবে অন্যান্য রাজ্যের মতো এখানেও প্রত্যহ বাজার সহ অত্যাবশ্যকীয় কাজের জন্য বেশ কয়েক ঘন্টা লকডাউন শিথিল করার অনুমতি দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি জরুরি পরিষেবা গুলি চালু রাখা হবে বলেও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications