৪০ জন সঙ্গীর হত্যার ষড়যন্ত্রকারীদের চরম শিক্ষা, প্রাণ দিয়ে রক্ষা করলেন বদলার 'শপথ'

'উই উইল নট ফরগেট, উই উইল নট ফরগিভ'- বাংলা তর্জমা 'আমরা ভুলব না, আমরা ক্ষমা করব না'।

'উই উইল নট ফরগেট, উই উইল নট ফরগিভ'- বাংলা তর্জমা 'আমরা ভুলব না, আমরা ক্ষমা করব না'। ৪০ সঙ্গীর মৃত্য়ুতে এই শপথ নিয়েছিল কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কার্যক্ষেত্রেও তাঁরা দেখিয়ে দিল প্রাণ যাবে কিন্তু এই 'শপথ' থেকে পিছু হঠার নেই। যার জন্য পুলওয়ামার পিংলায় জঙ্গিদের হাতে গুলি খেতেও পিছ-পা হলেন না ৪ সেনা কর্মী ও ১ পুলিশ অফিসার। এই ঘটনায় অবশ্য় এক ব্রিগেডিয়ার এবং ডিআইজি-র পায়েও গুলি লাগে।

আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ সঙ্গীর ভয়াবহ মৃত্যু-কে এখনও মেনে নিতে পারছে না বাহিনীর কোনও সদস্য। প্রতিটি বাহিনীর সদস্যরা এখন প্রতিশোধের স্পৃহার ফুঁটছে। যার ফলে জঙ্গিদের খোঁজে উপত্যকায় চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছেন বাহিনীর সদস্যরা। জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িতদের রেয়াত করার প্রশ্ন যে নেই তাও ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। রাতভর চলছে উপত্যকা জুড়ে টহল। সন্দেহজনক কিছু দেখলেই নিরাপত্তা বাহিনীকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীনগরে চার সেনা-কে শেষ শ্রদ্ধা

শ্রীনগরে এদিন সকালেই শেষ শ্রদ্ধা জানানো হয় পুলওয়ামার পিংলায় জঙ্গিদের গুলিতে নিহত মেজর ভিএস ধৌনদিয়াল, হাবিলদার সিওরাম, সিপাই অজয় কুমার এবং সিপাই অজয় সিং-কে। রবিবার পিংলা মেজর ধৌনদিয়াল রাতে বাহিনী নিয়ে টহল দিতে বেরিয়ে খবর পান কাছেই এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে আছে। এরপরই তিনি সেই এলাকায় পৌঁছতেই কিছু বুঝে ওঠার আগে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি।

আব্দুল রশিদ কলস-কে শেষ শ্রদ্ধা

জম্মু ও কাশ্মীর পুলিশের হেড কনস্টেবল ছিলেন আব্দুল রশিদ কলস। কয়েক জন জঙ্গি পিংলায় টহলদারি সেনা জিপে হামলা চালানোর খবরটা এসেছিল। বাহিনী এলাকার ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে। এই বাহিনীতে ছিলেন আব্দুল রশিদ। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলতে চলতে-ই তাঁর শরীরে গুলি লাগে। হাসাপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

দেহরাদূনে চিত্রেশের পর আরও এক মেজরের দেহ

সোমবার সকালেই অশ্রুসজল চোখে চিত্রেশ সিং বিস্টকে শেষ বিদায় জানায় দেহরাদূন। সেই শোকের ক্ষতে মলম পড়তে না পড়তেই খবর এসেছিল যে মেজর ভিএস ধৌনদিয়াল-ও শহিদ হয়েছেন। সোমবার রাতে তাঁর দেহ দেহরাদূনে পৌঁছতেই ভেঙে পড়ে মানুষের ভিড়। রাতকে উপেক্ষা করেই বহু মানুষ এসে হাজির হন মেজর ধৌনদিয়াল-কে শ্রদ্ধা জানাতে।

রাজস্থানে পৌঁছল দেহ

রাতেই জয়পুর বিমানবন্দের পৌঁছয় হাবিলদার সিওরাম-এর কফিনবন্দি দেহ। বিমনানবন্দরেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান অধিকাংশ বিশিষ্টজনেরা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+