কোভ্যাকসিন কোভিডের বিরুদ্ধে ৭৭ শতাংশেরও বেশি কার্যকরী জানল ল্যানসেট
কোভ্যাকসিন কোভিডের বিরুদ্ধে ৭৭ শতাংশেরও বেশি কার্যকরী জানল ল্যানসেট
আপৎকালীন ব্যবহারের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমতাবস্থাতেই মেডিক্যাল জার্নাল ল্যানসেট জানাল, ভারতে তৈরি এই টিকাটি উপসর্গযুক্ত কোভিডের বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকরী। মারণ ভাইরাসের সমস্ত ভ্যারিয়েন্ট বিচার করলে এটি ৭০.৮ শতাংশ কার্যকর৷

সর্বমোট ১৩০ টি কেসের ক্ষেত্রে গবেষণা করে এই কার্যকরিতা পরিমাপ করা হয়েছে৷ এর মধ্যে ২৪টি কেস ভ্যাকসিন গ্রুপের এবং বাকি ১০৬ টি প্লেসবো গ্রুপের অন্তর্গত ছিল। তথ্য বলছে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ, উপসর্গযুক্ত কোভিডের বিরুদ্ধে ৯৩.৪ শতাংশ এবং উপসর্গহীন কোভিডের বিরুদ্ধে ৬৩.৬ শতাশ কার্যকরী।
ভারত বায়োটেকের পক্ষ থেকে ডাঃ কৃষ্ণা এলা বলেন, ' ল্যান্সেটে প্রকাশিত কোভ্যাক্সিনের কার্যকরিতা আমাদের সততার প্রমাণ দেয়৷ এর থেকেই প্রমাণ হয়ে যায়, আমাদের টিকার সঠিক মূল্যায়ন করেছিলাম আমরা। সবমিলিয়ে এই যে কার্যকরিতা এটা সম্পূর্ণ ভারত বায়োটেকের কর্মী, আইসিএমআর, ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরলজি এবং সেই সমস্ত মানুষদের সাফল্য যাঁরা ট্রায়ালে আমাদের ওপর ভরসা রেখেছিলেন।'
বলে রাখা ভাল, তৃতীয় ফেজে ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন মোট ২৫টি রাজ্যের ২৫ হাজার ৮০০ জন। কোভিড ভ্যাকসিনের জন্য এটাই দেশের সর্ববৃহৎ ট্রায়াল। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর জেনারেল ডাঃ বলরাম ভার্গব বলেন, 'আমি খুশি যে আমাদের ট্রায়ালের খবর ল্যান্সেটের মতো জার্নালে প্রকাশিত হয়েছে৷ এটি বিশ্বজুড়ে অন্যতম নামী মেডিক্যাল জার্নাল। চারদিকে রটনার মাঝে তাদের রিপোর্ট থেকেই প্রমাণ হয় ভারতে তৈরি এই টিকা কতটা কার্যকরী।'
প্রসঙ্গত, সম্প্রতি WHO ও কোভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে৷ কোভ্যাকসিন নিয়ে বেশ কয়েকট দেশে ভ্রমণের ক্ষেত্রে আর কোনও স্রকম সমস্যা নেই WHO র মান্যতার পর। কোভ্যাকসিনই এখনও পর্যন্ত বহুল ব্যবহৃত একমাতৃর আরএনএ কোভিড ভ্যাকসিন যা সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি৷ এরআগে কোভ্যাকসিন নেওয়ার পর কোনওরকম সাইড এফেক্টের তথ্যও কখনও সামনে আসেনি৷ পাশাপাশি কেভ্যাকসিনের দু'টি ডোজের মধ্যে সময়ের পার্থক্য কোভিশিল্ডের থেকে অনেকটাই কম৷ সারা দেশে মোট টিকাকরণের দ্বিতীয় বেশি সংখ্যায় দেওয়া হয়েছে কোভ্যাকসিন৷
অন্যদিকে উৎসবের মরশুমেও দেশে দৈনিক করোনা সংক্রমণ এখনও অনেকটাই নিয়ন্ত্রণে যদিও এখনই দেশে করোণার তৃতীয় ওয়েভকে সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। আবার নভেম্বরের শেষ থেকে করোনার তৃতীয় ওয়েভ আসার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা৷












Click it and Unblock the Notifications