লকডাউনের পর দোকান খুলে প্রথম গ্রাহকের চুল সোনার কাঁচি দিয়ে কাটলেন নাপিত, হইচই মহারাষ্ট্রে
লকডাউনের পর দোকান খুলে প্রথম গ্রাহকের চুল সোনার কাঁচি দিয়ে কাটলেন নাপিত, হইচই মহারাষ্ট্রে
মহারাষ্ট্র সরকার সেলুন ও পার্লারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন। এই খুশিতে কোলাপুরের এক সেলুনের ৫২ বছরের মালিক তিন মাস পর তাঁর প্রথম গ্রাহকের চুল তিনি সোনার কাঁচি দিয়ে কাটলেন।

সেলুন ও পার্লার মালিকদের স্বস্তি
‘মিশন বিগিন এগেইন'-এর আওতায় সরকার রাজ্যে বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। যার মধ্যে চুল-দাড়ি কাটার দোকান, স্যাঁলো ও বিউটি পার্লারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তা পুনরায় চালু করানো হয়েছে ২৮ জুন থেকে। তবে সংক্রমণের কারণে সকলকেই সরকারি স্বাস্থবিধি মেনে চলতে হচ্ছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে এইসব পার্লার ও সেলুনের মালিকদের স্বস্তি দেওয়া হয় কারণ মার্চ থেকে লকডাউন শুরু হওয়ার পর থেকে তাদের ব্যবসা একেবারেই বন্ধ ছিল।

সেলুন মালিক ও নাপিতরা আর্থিক অনটনে কাটিয়েছেন
তাঁদেরই মধ্যে একজন হলেন রম্ভাউ সঙ্কপল, যিনি কোলাপুরের একটি সেলুনের মালিক। সরকারের এই সিদ্ধান্তে তিনি নিজের খুশি জাহির করার জন্য, রবিবার সেলুনে আসা প্রথম ক্রেতার চুল কাটেন একজোড়া সোনার কাঁচি দিয়ে। রম্ভাউ বলেন, ‘লকডাউনের ফলে তিনমাসেরও বেশি সময় রাজ্যে সেলুন ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে। উপার্জন না থাকার কারণে সেলুন পরিচালক ও কর্মীরা ব্যাপক আর্থিক কঠিনতার মধ্য দিয়ে গিয়েছেন।' তিনি আরও বলেন, ‘রাজ্যে এমন ঘটনাও ঘটেছে যেখানে নাপিতরা আর্থিক অনটনের সামনে দাঁড়িয়ে নিজেদের জীবন শেষ করে দিতে বাধ্য হয়েছেন।'

১০ তোলা সোনার কাঁচি কেনেন
রম্ভাউ জানিয়েছেন যে তিনি আর তাঁর ছেলে বহুবছর ধরে এই একই ব্যবসায় রয়েছেন। রম্ভাউ বলেন, ‘আমরা এই পরিস্থিতিতে টিকে থাকতে কিছু একটা করে চালিয়ে নিচ্ছিলাম। রাজ্য সরকার যেদিন থেকে সেলুন খোলার অনুমতি দিয়েছে তখন থেকে আমার সহ-সেলুন মালিকদের মুখে হাসি এসেছে আর আমি তাই ঠিক করেছি যে অভিনব উপায়ে আমার খুশি আমি জাহির করব।' রম্ভাউ জানিয়েছেন যে তিনি যেহেতু বহুবছর এই ব্যবসায় রয়েছে তাই তিনি তাঁর জমানো অর্থ দিয়ে ১০ তোলার একজোড়া সোনার কাঁচি কেনেন।

সোনার কাঁচি দিয়ে চুল কাটা হয়
তিনি জানান, সদ্যোজাত শিশুর মুন্ডন অনুষ্ঠানের জন্য এ ধরনের ঊল্যবান কাঁচির খুব চাহিদা। রম্ভাউ বলেন, ‘ব্যবসা পুনরায় চালু হওয়ার জন্য আমার ব্যবসায়ী বন্ধুদের মুখে হাসি ফোটার আনন্দে আমি আমার প্রথম গ্রাহকের চুল এই সোনার কাঁচি দিয়ে কাটি।' তিনি জানিয়েছেন, সরকারের জারি করা সমস্ত আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং তিনি তাঁর গ্রাহকদের মাস্ক পরতে ও হাত স্যানিটাইজড করে সেলুনে ঢুকতে বলেছেন। রম্ভাউ জানিয়েছেন, গ্রাহকদের আসন স্যানিটাইজড করা হয় বসার আগে ও পরে, যাতে স্বাস্থ্যবিধি বজায় থাকে।
প্রতীকী ছবি
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications