Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পরপর সার দিয়ে দাঁড়িয়ে জিপ, রাস্তায় শুয়ে যানজটের সৃষ্টি করল বনের রাজা, ভিডিও ভাইরাল

পরপর সার দিয়ে দাঁড়িয়ে জিপ, রাস্তায় শুয়ে যানজটের সৃষ্টি করল বনের রাজা, ভিডিও ভাইরাল

রাস্তায় সিংহ ঘুরে বেড়াচ্ছে এ ধরনের খবর আগেও শিরোনামে এসেছে। এবার একই ধরনের ঘটনা ঘটল আফ্রিকায়। সাফারি রাইড করার সময় একদল পর্যটকের রাস্তা রুখে দাঁড়ালো তিনটি সিংহ। যার ফলে জঙ্গল সাফারির সময় যানজটের সৃষ্টি হয়। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের সুশান্ত নন্দা ১৫ সেকেন্ডের এই ভিডিওটি সোমবার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় যেখানে রাস্তা আটকে রয়েছে তিনটি সিংহ।

পরপর সার দিয়ে দাঁড়িয়ে জিপ, রাস্তায় শুয়ে যানজটের সৃষ্টি করল বনের রাজা, ভিডিও ভাইরাল


নন্দার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, দু’‌টি সিংহ রাস্তায় আরাম করছে আর বহু জিপ লাইন দিয়ে আটকে রয়েছে, কারণ সিংহ রাস্তা আটকে থাকায় গাড়িগুলি নড়তে পারছে না। এরপর আরও একটি সিংহ গাড়িগুলির মাঝ দিযে বেড়িয়ে এসে ওই দুই পশুরাজের সঙ্গ দেয় এবং তিনজনই রাস্তায় শুয়ে পড়ে। পর্যটকরা জিপের ভেতর থেকেই এই দৃশ্য মোবাইলে রেকর্ড করতে থাকেন এবং ধৈয্যের সঙ্গে সিংহদের রাস্তা থেকে ওঠার অপেক্ষা করেন।

নন্দা তাঁর ক্যাপশনে লিখেছেন, '‌বন্যদের বিরক্ত করে এই যানজট। কিন্তু পরিবর্তন স্বরূপ যানজটের কারণ হয়ে উঠল এই বন্যরাই। রাজা তার রাজত্বে অন্যদের উপস্থিতিকে গ্রাহ্যই করল না।’‌ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়। ২৫ হাজার দর্শক এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন এবং ৮০০ লাইক অর্জন করেছে এই ভিডিওটি। নেটিজেনরা অনেকেই এই ভিডিওটি দেখে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এর আগেও সিংহ সার দিয়ে রাস্তায় হেঁটে চলেছে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+