যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাত দ্য কেরালা স্টোরি টিমের! রাজ্যে ধর্মান্তর রোধ আইনের প্রশংসা
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাত করল দ্য কেরালা স্টোরি টিম। উত্তর প্রদেশ সরকার এই ছবিটিকে করমুক্ত বলে ঘোষণা করেছে ওই রাজ্যে। তার একদিন পরে টিমের সদস্যরা মুখ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাত করে ছবিটি দেখার জন্য তাঁকে অনুরোধ করেন।
যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করা দ্য কেরালা স্টোরি টিমে ছিলেন প্রযোজক বিপুল শাহ, অভিনেতা আদা শর্ম, পরিচালক সুদীপ্ত সেন-সহ অন্যরা। প্রসঙ্গত মধ্যপ্রদেশ সরকারও ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছে। কিন্তু তামিলনাড়ুর পরে পশ্চিমবঙ্গ সরকার ছবিটিকে দুই রাজ্যে নিষিদ্ধ করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় দ্য কেরালা স্টোরি টিমের সদস্যরা রাজ্যে লাভ জিহাদ বন্ধে অ্যান্টি কনভারশন ল-এর প্রশংসা করেছে। প্রসঙ্গত উত্তর প্রদেশে বেআইনি ধর্মান্ত নিষিদ্ধকরণ আইন ২০২০ চালু করা হয়েছে।

দ্য কেরালা স্টোরিতে সেই রাজ্যের হিন্দু মহিলাদের ধর্মান্তরিত করার পাশাপাশি সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএসআইএস-এ নিয়োগ করাকে কেন্দ্র করে। গত পাঁচ মে ছবিটি মুক্তি পেয়েছে সারা দেশে। তারপর থেকে ছবিটির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে সারা দেশেই কার্যত রাজনৈতিক ঝড় উঠেছে।
জানা গিয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা শুক্রবার লোকভবনে দ্য কেরালা স্টেরির বিশেষ শো-এ অংশ নেবেন।












Click it and Unblock the Notifications