দুর্ঘটনা না অন্য কিছু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দ্য কেরলা স্টোরি নায়িকা

আগেই হত্যার হুমকি আসছিল। এবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন দ্য কেরালা স্টোরির নায়িকা আদা শর্মা। রবিবার তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। নায়িকা টুইট করে সেকথা জানিয়েছেন। সেই সঙ্গে অনুরাগীদের আশ্বস্ত করেছেন যে তিনি সুস্থ রয়েছেন।

দ্য কেরালা স্টোরি নিয়ে গোটা দেশে তুমুল বিতর্ক চলছে। পশ্চিমবঙ্গ সরকার দ্য কেরালা স্টোরি ছবিটি নিষিদ্ধ করেছে্ রাজ্যে। এদিকে আবার উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ সেই ছবিটি করমুক্ত ঘোষণা করেছে। তারপরেই নায়িকার এই দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

দ্য কেরালা স্টোরি

লাভ জিহাদের প্রেক্ষাপটে তৈরি হয়েছে দ্য কেরালা স্টোরি সিনেমািট। মুক্তি পাওয়ার পর থেকেই এই সিনেমাটিকে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয়েছে। পুরোটাই বিজেপি এবং বামেদের চক্রান্ত দাবি করে পশ্চিমবঙ্গ সরকার ছবিটি নিষিদ্ধ করেছে রাজ্যে। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন পরিচালক। কেন পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হল দ্য কেরালা স্টোরি ছবিটি তাই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে জবাব তলব করেছে।

দ্য কেরালা স্টোরি

এই ছবি বিতর্কের মাঝেই আবার অভিনেত্রীকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। তারমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। নিজেই টুইট করে সেকথা জানান অভিনেত্রী আদা শর্মা। টুইটে তিনি জানিয়েছেন অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। বড় কিছু ঘটতে পারত। তিনি এবং ছবির পরিচালক এবং অন্যান্য কলাকুশালীরাও নিরাপদে রয়েছেন বলে টুইটে জানিেয়ছেন আদা শর্মা।

দ্য কেরালা স্টোরি

বিতর্কের পাশাপাশি ভাল ব্যবসা করেছে দ্য কেরালা স্টোরি। এরই মধ্যে ১৩০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। এই নিয়ে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। লাভ জিহাদ নিয়ে পরিকল্পনা করেই বিজেপির মদতে এই ছবিটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+