চরম সংকট কর্নাটকে, সুপ্রিম কোর্টে যেতে চলেছেন বিদ্রোহী বিধায়করা
ক্লাইম্যাক্সের একবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে কর্নাটকের রাজনৈতিক অস্থিরতা। সূত্রের খবর এবার স্পিকারের বিরুদ্ধে নালিশ ঠুকতে সুপ্রিমকোর্টে যাচ্ছেন কর্নাটকের বিদ্রোহী বিধায়করা।
ক্লাইম্যাক্সের একবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে কর্নাটকের রাজনৈতিক অস্থিরতা। সূত্রের খবর এবার স্পিকারের বিরুদ্ধে নালিশ ঠুকতে সুপ্রিমকোর্টে যাচ্ছেন কর্নাটকের বিদ্রোহী বিধায়করা। কর্নাটকের কংগ্রেস নেতা ডিকে শিবকুমার মুম্বইয়ে পৌঁছতেই বিক্ষুব্ধরা আরও রেগে যান। বিক্ষুব্ধদের বাগে আনতে বুধবার সকালেই তাঁকে বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে উড়িয়ে আনা হয়। কিন্তু মুম্বইয়ের হোটেলে ঢুকতে বাধা দেওয়া হয় তাঁকে।

মুম্বই পুলিসই তাঁকে সেই হোটেলে ঢুকতে বাঁধা দেন। পুলিসের দাবি সেখানে শিবকুমার ঢুকলে বিধায়কদের প্রাণহানির আশঙ্কা থাকবে।
যদিও হার মানতে নারাজ শিবকুমার। তিনি এখনও আশায় রয়েছেন বিদ্রোহী বিধায়করা ফিরবেনই। এদিকে মুম্বইয়ের যে হোটেলে বিদ্রোহী বিধায়কদের রাখা হয়েছে সেই হোটেল ও সংলগ্ন এলাকায় ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিদ্রোহী কংগ্রেস বিধায়ক দীণেশ রাও আস্থা ভোটের দাবি জানিয়েছেন। যদি বিজেপি আস্থাভোটের দাবি না জানায় তা হলে আমরা আস্থা ভোটের দাবি জানাব বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে আদালতে যাবেন বিধায়করা এমনও হুমকি দিয়েছেন দীণেশ। এদিকে কংগ্রেস নেতা শিবকুমারকে ঢুকতে না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কর্নাটকের প্রবীণ কংগ্রেস দীনেশ রাও। তিনি বলেছেন হোটের সকলের জন্য। এখানে কাউকে ঢুকতে বাঁধা দেওয়া যায় না।
কর্নাটকের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জি পরমেশ্বরা এই নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিদ্রোহী বিধায়করা আদালতে গেলে যেতে পারেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে স্পিকার নিজের ভূমিকা পালন করবে। সাংবিধানিকল ক্ষমতা কী হতে পারে সেটা স্পষ্ট হয়ে যাবে। মুম্বইয়ের হোটেলে যে ঘটনা ঘটছে সেটাই প্রমাণ করে দিচ্ছে এই ঘটনায় বিজেপির হাত রয়েছে।












Click it and Unblock the Notifications