সন্তানের সামনেই সাংবাদিককে গুলি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধৃত পাঁচ
সন্তানের সামনেই সাংবাদিককে গুলি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধৃত পাঁচ
সোমবার রাতে দিল্লির কাছে গাজিয়াবাদে এক সাংবাদিকের ওপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। সোমবার সাড়ে দশটার সময় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার বিক্রম যোশী নামের ওই সাংবাদিকের ওপর হামলা হয় যখন তিনি তাঁর বোনের বাড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে ছিল তাঁর দুই কন্যা। তখনই একদল দুষ্কৃতী তাঁর ওপর গুলি চালায়। যোশীর মাথায় গুলি লাগে এবং গুরুতর অবস্থায় তাঁ। র চিকিৎসা চলছে যশোদা হাসপাতালে। গাজিয়াবাদের বিজয় নগর এলাকার রাস্তার সিসি ক্যামেরায় এই হামলার ছবি ধরা পড়ে। এখানেই সাংবাদিকের ওপর হামলা হয়েছিল। ধৃত পাঁচজনই যোশীর পরিবারের চেনা পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
ফুটেজে দেখা গিয়েছে, যোশীর বাইক আসতেই কোনও সময় না দিয়েই দুষ্কৃতীরা ঘিরে ধরে বাইকটি এবং যোশীকে মারধর করতে শুরু করে ও বাইক থেকে তাঁকে নামানোর চেষ্টা করে। বআইকটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর দুই মেয়ে পালিয়ে যায়। এরপর যোশীকে টেনে হিঁচড়ে দুষ্কৃতীদের গাড়ির কাছে নিয়ে যায় এবং পালানোর আগে পর্যন্ত তাঁকে মারধর করে। এরপর রক্তাক্ত যোশীর কাছে তাঁর এক মেয়ে এসে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। সে রাস্তায় বসে পথচারিদের কাছে সাহায্যের আর্জি জানাতে থাকে। এরপর কিছু মানুষ এসে যোশীকে হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনার আগে বিজয় নগর পুলিশ থানায় যোশী তাঁর বোনঝিকে কিছুজন হেনস্থা করছে বলে অভিযোগ জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications