জেএনইউয়ের ঘটনাই দৃঢ় প্রমাণ যে সমাজ অরাজকতার দিকে যাচ্ছে: চিদম্বরম
জেএনইউয়ের ঘটনাই দৃঢ় প্রমাণ যে সমাজ অরাজকতার দিকে যাচ্ছে: চিদম্বরম
জেএনইউ হামলায় এবার সরব হলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সোমবার এক সংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছেন যে জেএনইউয়ের হামলাকারীদের সনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হোক।

তিনি বলেন, 'আমরা দাবি জানাচ্ছি যে হামলাকারীদের সনাক্ত করে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হোক এবং বিচার পদ্ধতিতে নিয়ে আসা হোক। আমাদের আরও দাবি যে ওই সময় দায়িত্বরত অফিসারদের কাছ থেকে জবাবদিহি চাওয়া হোক এবং যথাযথ ব্যবস্থা শীঘ্রই গ্রহণ করা হোক।’ তিনি আরও বলেন, 'এই ঘটনাটি সম্ভবত সবচেয়ে দৃঢ় প্রমাণ যে আমরা দ্রুত অরাজকতায় নামছি। কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, এলজি এবং পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ভারতের জাতীয় রাঝধানীর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এটি ঘটেছে।’
চিদম্বরম আরও জানান যে সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে দায়মুক্ত গুরুতর ঘটনা। তিনি আরও বলেন, 'এর চেয়ে বেশি জঘন্য ও লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না।’ জেএনইউয়ের ঘটনা নিয়ে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন চিদম্বরম। তিনি পুলিশ কমিশনারকে এ বিষয়ে জবাবদিহি করার দাবি জানান। চিদম্বরম বলেন, 'এই পরিকল্পিত হামলার বিষয়ে দিল্লি পুলিশের গোয়েন্দাদের কাছে খবর ছিল না? যদি তা না হয় তবে তাদের গোয়েন্দারা তথ্য সংগ্রহে ব্যর্থ এবং এই দায়বদ্ধতার ভার নিতে হবে। উভয় ক্ষেত্রেই পুলিশ কমিশনারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications