বিপদ সীমার উপর দিয়ে বইছে যমুনা, ভারী বর্ষণের জেরে বন্যার সতর্কতা এবার দিল্লিতেও
বিপদ সীমার উপর দিয়ে বইছে যমুনা, ভারী বর্ষণের জেরে বন্যার সতর্কতা এবার দিল্লিতেও
চলতি মরসুমে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে বর্ষা। ইতিমধ্যেই গোটা এক সপ্তাহ ধরে তাণ্ডব চালাচ্ছে মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাত, হিমাচলপ্রদেশে সহ একাধিক রাজ্যে। এবার উদ্বেগ বাড়ছে দিল্লিতেও। সূত্রের খবর, হিমাচল থেকে বয়ে আসা যমুনা নদীর জল গত কয়েকদিন ধরেই বিপদসীমার উপর দিয়ে বইছে। যা বর্তমানে দিল্লির জন্য সবথেকে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রবল বর্ষের ভার সইতে না পেরে ১ লক্ষ ৬০ হাজার কিউসেক জল ছেড়েছে হথিনিকুন্দ ব্যারেজ। আর তারফলেই জলের চাপ বেড়েছে যুমানায়। সূত্রের খবর, জলের অত্যধিক চাপ থাকায় বর্তমানে হরিয়ানার যমুনানগরে হথিনিকুন্দ ব্যারেজের ১৮টি গেটই খুলে দেওয়া হয়েছে। আর তারফলেই জলের চাপ বাড়ছে দিল্লিতে।
এদিকে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে পশ্চিম যমুনা খালেও। সেখানেও জলরাশি বিপদসীমার উপর দিয়ে বইছে বলে খবর। যার জেরে যমুনার পারে থাকা সমস্ত জেলাতেই লাল সতর্ক জারি করা হয়েছে। এমনকী নদীর পারে থাকা বসতি এলাকাও খালি করার নির্দেশ এসেছে প্রশাসনের তরফে। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। বন্যার আতঙ্ক তৈরি হয়েছে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও।
সূত্রের খবর, বুধবার দুপুর ১ টার দিকে হথিনিকুন্দ ব্যারেজ থেকে ১ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জল ছাড়া হয়েছে। তা এই মরসুমে সর্বোচ্চ। তবে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া না হলে সাধারণত বন্যার ভয় থাকে না। স্থানীয় প্রশাসনের তরফেও সেই কথাই বলা হচ্ছে। পাশাপাশি এখনও পর্যন্ত গোটা পরিস্থিতিই নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর। তবে আরও বৃষ্টি হলে সহজেই যে গোটা পরিস্থিতির অবনতি হবে তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications