দীর্ঘ ন’মাস পর খুলল পুরীর জগন্নাথ মন্দির, দেখে নিন কবে থেকে ভক্তরা প্রবেশ করতে পারবেন
দীর্ঘ ন’মাস পর খুলল পুরীর জগন্নাথ মন্দির, দেখে নিন কবে থেকে ভক্তরা প্রবেশ করতে পারবেন
করোনা ভাইরাস সংক্রমণের কারণে পুরীর জগন্নাথ মন্দির এতদিন বন্ধ রাখা হয়েছিল। প্রায় ন’মাস মন্দির বন্ধ থাকার পর পুরীর জনপ্রিয় জগন্নাথ মন্দির বুধবার খুলে গেল ভক্তদের জন্য। এদিন পুরোহিতদের পরিবারের লোকজনরা প্রথমে সুযোগ পান দেবতার মূর্তির দর্শন করার।

এদিন গর্ভগৃহের দরদা খোলা হয় সকাল ৪.৫৯ মিনিটে। তারপর যাবতীয় রীতি–রেওয়াজ মেনে চলে পূজোপাঠ। এরপর পুরোহিতদের বাড়ির লোকেরা প্রবেশের অনুমতি পান। ১২ শতাব্দীর এই মন্দির গত ২৫ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল। করোনা ভাইরাস সংক্রমণের কারণে কেন্দ্র গোটা দেশজুড়ে লকডাউন কার্যকর করেছিল। গত মাসে শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (এসজেটিএ) প্রধান কৃষাণ কুমার জানিয়েছিলেন যে সমস্ত নিয়ম মেনে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে মন্দিরের দ্বার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। কোভিড–১৯ নির্দেশাবলী মেনে চলা ভক্তদের সহজ দর্শন নিশ্চিত করার জন্য একটি বিশেষ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি ) তৈরি করা হয়েছে।
রাজ্যের বিজেপি প্রধান মোহন মাঝি সরকারকে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, 'মহারাষ্ট্র সরকার যেখানে কোভিড–১৯ মহামারির মধ্যেই মন্দির ও প্রার্থনা স্থান খুলে দিয়েছে, সেখানে কেন ওড়িশা সরকার পুরীতে শ্রী জগন্নাথ মন্দির খুলতে নারাজ?’ মন্দির কর্তৃপক্ষের মতে, প্রথম পাঁচদিন শুধুমাত্র পুরীর বাসিন্দারাই মন্দির দর্শনে আসতে পারবেন। ৩ জানুয়ারি থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পুরীর মন্দির। মন্দিরে আসা ভক্তদের কোভিড–১৯ নেগেটিভ রিপোর্ট বহন করতে হবে। ৩ জানুয়ারি থেকে নুন্যতম পাঁচ হাজার দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন।












Click it and Unblock the Notifications