ভারত সফরে এসে নূপুরের নবীকে নিয়ে করা মন্তব্য নিয়ে প্রশ্ন তুললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ভারত সফরে এসে নূপুরের নবীকে নিয়ে করা মন্তব্য নিয়ে প্রশ্ন তুললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সম্প্রতি ইসলাম ধর্মের নবী মহম্মদকে নিয়ে টিভি চ্যানেলে একটি বিতর্কিত মন্তব্য করেন নূপুর শর্মা৷ সেই ভিডিও সামনে আসতেই দেশে ও বিদেশে সমালোচনার ঝড় উঠেছে। ইরান নূপুরের এই বক্তব্যের কড়া সমালোচনা আহেই করেছিল৷ এবার ভারত সফরে এসেও এ বিষয় নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

কী বলছেন অজিত ডোভাল?
নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য দু'জন বিজেপি কর্মীর একজনকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং অন্যজনকে বহিষ্কার করেছে বিজেপি৷ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার সফরের সময় ভারতের সাথে বিষয়টি উত্থাপন করে এ বিষয় নিয়ে কোনও রকম আপোশ করতে অস্বীকার করেছেন৷ ইরানের একটি সংবাদমাধ্যমের দাবি অনুসারে, ভারতের এনএসএ অজিত ডোভাল একটি বৈঠকে ইসলামের প্রতি ভারত সরকারের শ্রদ্ধার কথা পুনর্ব্যক্ত করেছেন। এবং জানিয়েছেন, সরকার এই ঘটনায় অন্যায়কারীদের বিরুদ্ধে এমনভাবে ব্যবস্থা নেবে যা অন্যদের জন্য একটি দৃষ্টান্ত হবে৷

মোদী- আবদুল্লাহিয়ান বৈঠক!
সংবাদমাধ্যমের খবর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন৷ তিনি ভারত ও ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী সভ্যতাগত ও সাংস্কৃতিক সম্পর্ককে 'উষ্ণভাবে স্মরণ করেন এদিন'। দুই নেতা চলমান ভারত-ইরান দ্বিপাক্ষিক সহযোগিতার উদ্যোগ নিয়ে আলোচনাও করেন। প্রসঙ্গত, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠকের বিষয়ে সরকার এক বিবৃতিতে বলা হয়েছে যে
এদিন প্রধানমন্ত্রী জোর দিয়েছেন উভয় দেশেরই কোভিড-পরবর্তী সময়ে লেনদেনকে দ্রুত করতে কাজ করা উচিত। প্রধানমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মারফৎ সে দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির কাছে তার শুভেচ্ছা পাঠিয়েছেন৷ এবং প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি ইরানের রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য উন্মুখ।

টুইটে কী লিখলেন মোদী?
এ বিষয়ে মোদী টুইটও করেছেন৷ সেখানে ভারত ও ইরানের মধ্যে শতাব্দী প্রাচীন সভ্যতাগত সংযোগের আরও উন্নয়নের বিষয়ে একটি দরকারী আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানকে পেয়ে খুশি হওয়ার কথা জানিয়েছেন মোদী। তিনি আরও বলেছেন, আমাদের সম্পর্ক উভয় দেশকে পারস্পরিকভাবে উপকৃত করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধিকে উন্নীত করেছে।ইরানের মতো দেশে ভারতীয় জনগণ এবং ভারতীয় সরকারের কর্মকর্তাদের নবীর প্রতি যে শ্রদ্ধা রয়েছে এবং এই দেশে ধর্মের অনুসারীদের ধর্মীয় সহনশীলতা, সহাবস্থান এবং ঐতিহাসিক বন্ধুত্বের এর 'প্রশংসা" করেছেন।












Click it and Unblock the Notifications