১৫ই জুনের পর আবারও দেশজুড়ে জারি হচ্ছে কঠোর লকডাউন ? আসল তথ্য জানুন

১৫ই জুনের পর আবারও দেশজুড়ে জারি হচ্ছে কঠোর লকডাউন ? আসল তথ্য জানুন

পঞ্চম দফার লকডাউনের শুরু থেকেই অনেকটা শিথিল হয়েছে বিধিনিষেধ। দেশের কন্টেইনমেন্ট জোন গুলিতে চলছে কড়াকড়ি। এদিকে ধীরে ধীরে লকডাউন তুলতে ৮ই জুন থেকে শুরু হয়েছে আনলক ১.০। কিন্তু লকডাউনে বিধিনিষেধ লঘু হতেই বর্তমানে সংক্রমণের বাড়বাড়ন্ত শুরু হয়েছে গোটা দেশেই। এদিকে ১৪ই জুন শেষ হচ্ছে পঞ্চম দফার লকডাউন। এমতাবস্তায় সরকার ১৫ই জুন থেকে আবার দেশজুড়ে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটবে বলে শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যম থেকেই।

১৫ই জুনের পর আবারও দেশজুড়ে জারি হচ্ছে কঠোর লকডাউন ? আসল তথ্য জানুন


আর এখানেই শুরু হয় যাবতীয় বিভ্রান্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি স্ক্রিনশট ব্যাপক প্রচারিত হচ্ছে। যেখানে একটি হিন্দি নিউজ চ্যানেলের একটি প্রতিবেদনের স্ক্রিনশট দিয়ে দাবি করা হচ্ছে ১৫ জুনের পর আবারও সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রক। যার জেরে আবারও বন্ধ হতে পারে বিমান ও রেল পরিষেবা।

যদিও এই তথ্যটি সম্পূর্ণ ভাবেই ভিত্তিহীন বলে সরকারি ভাবে জানানো হয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর। খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোও। বিভ্রান্তি দূর করতে বর্তমানে পিআইবি ফ্যাক্ট চেক-র একটি টুইটার হ্যান্ডল থেকে আসল তথ্য তুলে ধরে একটি পোস্টও দেওয়া হয়। পাশাপাশি কেন এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খবরটি ভুয়ো সে কথাও জানানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+