ফলপ্রসূ হল না ভারত-চিন সেনা বৈঠক, তিনটি পয়েন্টে সীমান্ত থেকে সরতে রাজী নয় লাল সেনা

ফলপ্রসূ হল না ভারত-চিন সেনা বৈঠক, তিনটি পয়েন্টে সীমান্ত থেকে সরতে রাজী নয় লাল সেনা

রবিবার ভারত-চীনের সিনিয়র সামরিক কমান্ডারদের ম্যারাথন-বৈঠকে কোনো সমাধান উঠে আসেনি৷ কারণ চিনা সেনাবাহিনী পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) তিনটি বিবদমান পয়েন্টে থেকে ফিরে যেতে রাজী নয়৷ হট স্প্রিংস, ডিপসাং ব্লাজ এবং চারডিং নুল্লা জংশন পয়েন্টগুলি নিয়ে জারী রইল বিবাদ। বৈঠকের পর দু'দেশের সেনাবাহিনীর জারি করা বিবৃতি থেকে স্পষ্ট যে, চিনের পিএলএ ১৩ তম বৈঠকে সেনা সরানোর ব্যাপারে আদৌও আগ্রহী নয়। চিনা লাল ফৌজের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে ভারতকে অতীতের সীমান্ত প্রস্তাবগুলি পালন করতে বলা হয়েছে।

ফলপ্রসূ হল না ভারত-চিন সেনা বৈঠক, তিনটি পয়েন্টে সীমান্ত থেকে সরতে রাজী নয় লাল সেনা

পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল লং শাওহুয়া এক বিবৃতিতে বলেছেন, 'পরিস্থিতিকে আরও জটিল না করে চীন-ভারত সীমান্ত অঞ্চলে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যে শান্তি এসেছে তা রক্ষার জন্য ভারতের এগিয়ে আসা উচিৎ৷

পাল্টা ভারতের তরফ থেকে আলোচনার সময় উল্লেখ করা হয় যে, এলওসি বরাবর পরিস্থিতি স্থিতাবস্থা পরিবর্তনের জন্য চিনের একতরফা অনুপ্রবেশ প্রচেষ্টা এবং দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘনের ঘটনা দায়ী। অতএব সীমান্ত শান্তির জন্য সেনা সরিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিৎ চিনের যাতে পূর্ব লাদাখ থেকে ভারতের পূর্বসীমান্তে শান্তি ফিরিয়ে আনা যায়।

প্রসঙ্গত রবিবার পূর্ব লাদাখের মোলদো সীমান্ত পয়েন্টে চিনের সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসছিল ভারতীয় সেনার আধিকারিকরা৷ পূর্ব লাদাখের ভারত-চিন বিবদমান পয়েন্টগুলিতে সম্প্রতি অনুপ্রেবেশের চেষ্টা করে চিনা লাল সেনা৷ শেষ কয়েকবছরে ডোকালাম থেকে লাদাখের গালোয়ান অঞ্চলে বারেবারে অনুপ্রবেশের চেষ্টা করে ভারতীয় সেনার বাধার সম্মুখীন হয়েছে চিনা লাল ফৌজ৷ তবে তারা এখনও পূর্ব লাদাখ সীমান্তের বিভিন্ন জায়গাতে সংঘর্ষ বিরতি ভেঙে অনুপ্রবশের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

গতকাল পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) চিন সংলগ্ন মোলদো সীমান্ত পয়েন্টে সকাল সাড়ে ১০ টায় আলোচনা শুরু হয়। সম্প্রতি দেশের সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পূর্ব লাদাখে নিজেদের সীমান্তে চিনারা নতুন করে বাড়ি ও ব্যাঙ্কার নির্মাণ করছে যেটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে, তারা (চিনারা) সীমান্ত এলাকায় বড় সময়ের থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি দুশান্বেতে একটি বৈঠকে দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সম্মত হয়েছিল যে উভয় পক্ষের অবশিষ্ট সীমান্ত সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা উচিত। ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল সীমান্ত সমস্যার সমাধান দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সহায়তা করবে।

এর আগে ফেব্রুয়ারিতে, ভারত-চিন উভয়ই লাদাখের প্যাংগং তসো থেকে সেনা এবং অস্ত্রশস্ত্র প্রত্যাহার করে নেয়। তবে চলতি বছরেই ভারত চিন সীমান্তের বিবদমান পয়েন্টেগুলিতে সেনা অগ্রগতির নিষ্ক্রিয়তা প্রতিশ্রুতির পরেও দু'দেশেরই ৫০ ও ৬০ হাজার সেনাবাহিনী উন্নত অস্ত্রশস্ত্রের সঙ্গে এখনও রয়েছে পূর্ব লাদাখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+