সর্বকালীন নেমে আরও লজ্জার রেকর্ড গড়ল ভারতীয় টাকা

এদিন আরও নিচে নেমে ৭১.৫৬ টাকায় পৌঁছেছে টাকার মূল্য।

সোমবার তৈরি হয়েছিল সর্বকালীন রেকর্ড। ডলারের সাপেক্ষে টাকার দাম নেমে হয়েছিল ৭১.২১ টাকা। এদিন তা নেমে আরও নিচে নেমে গেল। ৭১.৫৬ টাকায় পৌঁছেছে টাকার মূল্য। ফলে এটাই আপাতত সর্বকালীন পতনের রেকর্ড বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ডলারের সাপেক্ষে টাকার পতনের খবর সংবাদসংস্থা এএনআই জানিয়েছে।

সর্বকালীন নেমে আরও লজ্জার রেকর্ড গড়ল ভারতীয় টাকা

শুধু ডলারের সাপেক্ষে টাকার মূল্যই নয়, পেট্রোলের মূল্যও সর্বকালীন রেকর্ড গড়েছে। মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ৮৬.৫৬ টাকায় পৌঁছয় সোমবার। দিল্লিতে তা ছিল ৭৯.১৫ টাকা। গত মে মাসে মুম্বইয়ে পেট্রোলের রেকর্ড দাম হয়েছিল ৮৬.২৪ টাকা। সোমবার সেটাও ছাপিয়ে গিয়েছে।

বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় টাকার মূল্যে হ্রাস হয়েছে। যার ফলে সিএনজি ও পিএনজি-র দামও বেড়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আশ্বস্ত করেছিলেন যে এই বৃদ্ধি ক্ষণস্থায়ী। খুব তাড়াতাড়ি দাম নিয়ন্ত্রণে আসবে। তবে এদিনের ফের রেকর্ড পতনের পর তিনি কী বলবেন তা দেখার বিষয়।

এসবরে মধ্যে সোমবার সেনসেক্স ৩৩২ পয়েন্টের বেশি পড়ে ৩৮ হাজার ৩১২ পয়েন্টে নেমে গিয়েছে। নিফটিও ৯৮ পয়েন্ট পড়ে ১১ হাজার ৬০০ পয়েন্টে থেমেছে। এই অবস্থায় বাজার কীরূপ আচরণ করে সেটাও দেখার বিষয় বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+