অজিত পওয়ারের মৃত্যুতে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী! 'পূর্ণাঙ্গ তদন্ত হোক', সমাজ মাধ্যমে পোস্ট করে কী বললেন মমতা?
মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী এবং এনসিপি প্রধান অজিত পওয়ার। তাঁর মৃত্যুর খবরে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনায় পাইলট-সহ মোট পাঁচ জনের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পরই গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে একটি পোস্টে শোকবার্তা জানানোর পাশাপাশি তিনি পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন।

প্রাথমিক তথ্য অনুসারে, আজ সকাল প্রায় পৌনে ৯টা নাগাদ বারামতির পাহাড়ি এলাকায় অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানটিতে। দুর্ঘটনার সময় গোটা এলাকায় ঘন কুয়াশা ছিল বলেও জানা গিয়েছে। মনে করা হচ্ছে যে, দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গিয়েছিল।
Deeply shocked and stunned by the suddden demise of Ajit Pawar! The Deputy Chief Minister of Maharashtra and his co-passengers have died in a disastrous plane crash at Baramati today morning, and I am feeling a deep sense of loss.
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2026
My condolences to his family including his uncle…
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার বারামতির উদ্দেশ্য রওনা হয়েছিলেন। জেলা পরিষদ নির্বাচনের প্রচারে অংশ নেয়ার জন্য সেখানে চারটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। মুম্বই থেকে চার্টার করা বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫ (Bombardier Learjet 45) বিমানেই তিনি বারামতির দিকে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। এই ধরনের বিমান মূলত কর্পোরেট এবং বিজনেস ট্র্যাভেলের জন্য ব্যবহার করা হয়।
দুর্ঘটনার পর বিমানের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। গোটা বিমানটি কার্যত ছাই হয়ে যায়। বিমানের দেহ সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। দুর্ঘটনাটির পরপরই এলাকাজুড়ে বড় আগুন ধরে যায় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
এই ঘটনায় রাজ্য এবং জাতীয় রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। অজিত পওয়ারের আকস্মিক প্রয়াণে রাজনৈতিক মহলে গভীর শোক প্রকাশ করা হচ্ছে। একের পর এক শোকবার্তা আসতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে।
প্রশাসনের প্রাথমিক অনুমান যে, ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণই এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট হয়নি। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) সহ সংশ্লিষ্ট দফতরগুলি ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। প্রাকৃতিক, যান্ত্রিক ত্রুটি না অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications