ভারতে ক্রমে বেড়েই চলেছে থ্যালাসেমিয়ার প্রকোপ
ভারতে ক্রমে বেড়েই চলেছে থ্যালাসেমিয়ার প্রকোপ
ভারতের বিভিন্ন রাজ্যে ক্রমে বেড়েই চলেছে থ্যালাসেমিয়ার প্রকোপ। পশ্চিমবঙ্গ,পাঞ্জাব, হরিয়ানা,ছত্তিসগড়, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার,উত্তরপ্রদেশের বেশ কিছু অংশ সহ বিভিন্ন রাজ্যকে সম্প্রতি থ্যালাসেমিয়া বলয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। চিকিৎসক প্রশান্ত কুমার চৌধুরীর মতে, এই রাজ্যগুলিতে শিশুদের মধ্যে থ্যালাসেমিয়া সংক্রমণের মাত্রা সব থেকে বেশি।

তিনি আরও বলেছেন, "সারা বিশ্বজুড়ে ধুমধাম করে থ্যালাসেমিয়া দিবস পালন হলেও তা আদপে কতটা কার্যকরী হচ্ছে সেটা বড় প্রশ্নের মুখে, থ্যালাসেমিয়ার কথা শুনলেই আমাদের শিশুদের কথা মনে পড়ে, কিন্তু তাদের এই রোগ থেকে রক্ষা করতে আমরা কি করছি ?"
সারা দেশ জুড়ে এই বিষয়ে আরও সচেতনতা ও সতর্কতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। তার বক্তব্য, "স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসে রাজ্যের বিভিন্ন শহর মফস্বল জুড়ে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির, কিন্তু শিশু দিবসে এরকম প্রয়াসের কোনও নজির পাওয়া যায়না"।
২০১৭ সালের আদম শুমারির তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মানুষ জন্মায় যৌন সংসর্গ বাহিত থ্যালাসেমিয়া নিয়ে। জন্ম থেকে থ্যালাসেমিয়া বাহিত শিশুদের মা অথবা বাবা থ্যালাসেমিয়ার বাহক হলেই এই শিশুদের ক্ষেত্রে এই সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন চিকিৎসক মহলের একাংশ।












Click it and Unblock the Notifications