সন্দেহভাজন আইএস জঙ্গি আবু জাইদ ধরা পড়ায় কোন রহস্য এবার ফাঁস হবে
রবিবার সৌদি আরবের রিয়াধ থেকে মুম্বই ফেরার পরে জাইদকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভারতে আইএস জঙ্গি নিয়োগের ক্ষেত্রে তার কী ভূমিকা ছিল, কীভাবে গোটা অপারেশন চালানো হয় তা জানার চেষ্টা হবে
সন্দেহভাজন আইএসআইএস জঙ্গি আবু জাইদকে রবিবার মুম্বই থেকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের জঙ্গিদমন শাখার আধিকারিকেরা। নিরাপত্তা এজেন্সিদের জন্য জাইদকে গ্রেফতার করা এক বড় সাফল্য।

রবিবার সৌদি আরবের রিয়াধ থেকে মুম্বই ফেরার পরে জাইদকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভারতে আইএস জঙ্গি নিয়োগের ক্ষেত্রে তার কী ভূমিকা ছিল, কীভাবে গোটা অপারেশন চালানো হয় তা জানার চেষ্টা করবেন গোয়েন্দারা।
অভিযোগ, ভারতের মুসলমানদের উসকে দিয়ে, মগজধোলাই করে আইএসে যোগদানের চেষ্টা চালাত জাইদ। সেজন্য একটি স্যোশাল মিডিয়া গ্রুপও তৈরি করেছিল। সেখানেই যুবসমাজের উদ্দেশে মস্তিষ্কবিকৃতকারী নানা বয়ান দিয়ে মগজধোলাইয়ের চেষ্টা চালানো হতো।
জাইদ উত্তরপ্রদেশের বাসিন্দা। গত দুই বছর ধরে আইএসের সঙ্গে যে যুক্ত বলে জানা গিয়েছে। বেশ কয়েকবছর আগে সে দুবাই যায়। সেখানে বেশ কয়েকজন আইএস মনস্কদের সঙ্গে জাইদের আলাপ হয়। তারপরই সে ভারতে আইএস জঙ্গি নিয়োগের কাজ শুরু করে।
কেন আইএসে যুবকদের যোগ দেওয়া উচিত, আইএস কী এসব নিয়েই নানা উস্কানিমূলক প্রচার সে স্যোশাল মিডিয়ায় চালাত। দুবাই থেকে সম্প্রতি সে সৌদি আরব গিয়েছিল। সেখা থেকে ভারতে ফিরেই এটিএসের হাতে গ্রেফতার হয়েছে।












Click it and Unblock the Notifications