চোখের পলকে বিস্ফোরকের মাধ্যমে ধূলিসাৎ কেরলের বিশালাকার বেআইনি আবাসন
চোখের পলকে বিস্ফোরণের ফলে মাটিতে মিশলো কেরলের বিশালাকার আবাসন
এবার পালা কেরলের মারাদুর। কয়েক সেকেন্ডের ব্যবধানে বিস্ফোরকের সাহায্যে মাটিতে মিশে গেলো এই বিশালাকার বেআইনি আবাসন। কোচির চার বহুতলকে কয়েকদিন আগেই ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এই পদক্ষেপে এবার দ্বিতীয় দিনে ৬ সেকেন্ডের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেল কেরলের মারাদুর জৈনস কোরাল কোভ ও গোল্ডেন কায়ালোরাম বিল্ডিং। সকাল ১১.০৩-এ বিস্ফোরণের মাধ্যমে প্রথম বিল্ডিংটি গুড়িয়ে ফেলা হয়।
এরপর বেলা আড়াইটেয় দ্বিতীয়টি মাটিয়ে মিশে যায়। দক্ষিণ আফ্রিকার জেট ডিমোলিশনের সাহায্যে এই পর্যায়ে প্রথম তিনটি বহুতল গুলি ধ্বংসের কাজ শেষ করে এডিফিস ইঞ্জিনিয়ারিং গ্রুপ। চতুর্থ অর্থাৎ শেষ আলফা সিরিন বিল্ডিংটি ধ্বংস করে বিজয় স্টিলস অ্যান্ড এক্সপ্লোসিভস গ্রুপ। প্রায় সাড়ে তিনশো আবাসন বেষ্টিত ওই এলাকায় অন্যান্য আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার থেকেই অত্যন্ত সতর্কতার সঙ্গে সুনিয়ন্ত্রিতভাবে এই ধ্বংসের কাজ শুরু হয় বলে জানা যায়।
সূত্রের খবর, চারটি আবাসনের মধ্যে জৈনস কোরাল কোভ সবথেকে বৃহত্তম বলে জানা গেছে। সূত্রের খবর, অবৈধ নির্মাণ ও CRZ লঙ্ঘনের অভিযোগে এই বিশালাকার বিল্ডিং গুলি ভেঙে ফেলার নির্দেশ দেয় শীর্ষ আদালত। এদের মধ্যে আয়তনে সব থেকে ছোট বহুতল গোল্ডেন কায়ালোরাম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications