কুলভূষণ যাদব কাণ্ডে বিপাকে পাকিস্তান, রাষ্ট্রসংঘে রিপোর্ট জমা আন্তর্জাতিক আদালতের

কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে পাকিস্তান। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এই কথা জানাল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।

কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশনের নিয়ম লঙ্ঘন করেছে পাকিস্তান। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এই কথা জানাল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত। সাধারণ সভাতে এই বিষয়ে বলতে গিয়ে আইসিজে-র প্রেসিডেন্ট বিচারপতি আব্দুলকাউয়ি বলেন, "পাকিস্তান ভিয়েনা কনভেনশনের ৩৬ নম্বর অনুচ্ছেদের অন্তর্গত তাদের দায়িত্বকে অগ্রাহ্য করেছে। পাকিস্তান জানায় গুপ্তচরবৃত্তিতে গ্রেফতার হওয়া কাউকে কনসুলার অ্যাকসেস দিতে বাধ্য নয়। তবে পাকিস্তানের এই দাবি ভুল ছিল।"

২ সেপ্টেম্বর কুলভূষণের সঙ্গে দেখা করেন ভারতের ডেপুটি হাইকমিশনার

২ সেপ্টেম্বর কুলভূষণের সঙ্গে দেখা করেন ভারতের ডেপুটি হাইকমিশনার

২ সেপ্টেম্বর কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের অফিসে এই সাক্ষাৎ হয়েছিল। ভিয়েনা চুক্তি, আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় ও পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়ার কথা জানিয়েছিল পাকিস্তান। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে অবশ্য জানানো হয়েছিল, সম্পূর্ণ বাধাহীন ও নিষেধাজ্ঞাহীন ভাবে কুলভূষণের কাছে পৌঁছাতে দিলে তবেই এই প্রস্তাব মানা হবে।

যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল ভারত

যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল ভারত

এর আগে কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল ভারত। ১৭ জুলাই ভারতের পক্ষে রায় দেয় আইসিজে। ভারতের দাবি মেনে নিয়ে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় পাকিস্তানকে। এছাড়াও আইসিজে জানায়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ।

আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তে ধাক্কা খায় পাকিস্তান

আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তে ধাক্কা খায় পাকিস্তান

সেই রায়ের পর পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে, ভিয়েনা কনভেনশনের ৩৬ নম্বর ধারার অনুচ্ছেদ ১ (বি)-র অধিকার সম্পর্কে কুলভূষণকে জানানো হয়েছে। একটি দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে।

সিদ্ধান্তের পরও গড়িমসি পাকিস্তানের

সিদ্ধান্তের পরও গড়িমসি পাকিস্তানের

সেই মতো এর আগে ১ অগাস্টও পাকিস্তান কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে পাকিস্তান শর্ত আরোপ করেছিল যে ভারতীয় আধিকারিকদের সঙ্গে কূলভূষণের সাক্ষাৎ হবে একজন পাকিস্তানি আধিকারিকের উপস্থিতিতে। যা মেনে নেয়নি ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+