তথ্য চুরির সঙ্গে যুক্ত নন! রাফালে নিয়ে কোন কোন বিষয়ে প্রশ্ন, জানালেন এন রাম

রাফালে তথ্য তাদের কে দিয়েছে, সেই গোপন খবর তারা কাউকে জানাতে বাধ্য নন। বিষয়টি নিয়ে কেউ তাদের চাপও দিতে পারেন না।এমনটাই দাবি করেছেন হিন্দু পাবলিশিং গ্রুপ চেয়ারম্যান এন রাম।

রাফালে তথ্য তাদের কে দিয়েছে, সেই গোপন খবর তারা কাউকে জানাতে বাধ্য নন। বিষয়টি নিয়ে কেউ তাদের চাপও দিতে পারেন না। এমনটাই দাবি করেছেন হিন্দু পাবলিশিং গ্রুপ চেয়ারম্যান এন রাম। তিনি বলেছেন, তারা সকলেই ভালভাবেই সুরক্ষিত। কেননা তারা কেউই তথ্য চুরি করেননি। এন রাম বলেছেন, রাফালে চুক্তি একটি সম্পন্ন চুক্তি ছিল।

তথ্য চুরির সঙ্গে যুক্ত নন! রাফালে নিয়ে কোন কোন বিষয়ে প্রশ্ন, জানালেন এন রাম

সামনের সেপ্টেম্বরে প্রথম রাফালে যুদ্ধ বিমান আসবে ভারতে। কেউ এই যুদ্ধ বিমানের গুণ নিয়ে কোনও প্রশ্ন করেনি অথবা কেনার প্রয়োজন নিয়ে প্রশ্ন করেনি। বলেছেন এন রাম। এন রাম বলেছেন, প্রশ্ন উঠেছে, সিদ্ধান্ত নিয়ে আর চুক্তির শর্তাবলী নিয়ে।

এন রাম রাফালে নিয়ে নিবন্ধের সিরিজ লিখেছেন। শেষেরটি লিখেছেন বুধবার। এন রাম প্রশ্ন করেছেন, নতুন চুক্তি কি পুরনো চুক্তির থেকে ভাল, ভারতের আলোচনার অবস্থানে কোনও দ্বন্দ্ব কিংবা দুর্বলতা ছিল কিনা তা নিয়েই প্রশ্ন। তদন্তমূলক সাংবাদিকতার জেরেই রাফালে চুক্তি সামনে এসেছে বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে তাঁর অভিযোগ, সাধারণ মানুষের হাতে তথ্য যাওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছে সরকার। শুধুমাত্র জনস্বার্থের কথা ভেবেই এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

৮ ফেব্রুয়ারি এন রাম লিখেছিলেন, ৫৯ হাজার কোটির রাফালে চুক্তির সময় প্রধানমন্ত্রীর অফিস যেভাবে হস্তক্ষেপ করছিল, তাতে আপত্তি জানিয়েছিল প্রতিরক্ষামন্ত্রক। রাফালে চুক্তি নিয়ে সরকারি নথিতেই এর প্রমাণ রয়েছে বলে দাবি।

কেন্দ্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল সুপ্রিম কোর্টে জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রক থেকে কিছু নথি খোয়া গিয়েছে। যারা রাফালে চুক্তির খুঁটিনাটি জনসমক্ষে আনছেন তাঁরা সরকারি গোপনীয়তা আইন ভঙ্গ করছেন। একইসঙ্গে আদালত অবমাননা করছেন।

যে নথি চুরি হয়েছে তা নিয়ে তদন্ত চলছে বলে আদালতে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। এই বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে তা আদালতে জানাতে নির্দেশ দিয়েছেন মুখ্য বিচারপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+