২০১৮ সালে দিল্লিতে সবচেয়ে বেশি অপরাধ হয়েছে, রিপোর্ট এনসিআরবির
২০১৮ সালে দিল্লিতে সবচেয়ে বেশি অপরাধ হয়েছে, রিপোর্ট এনসিআরবির
ধর্ষণ, খুন, রাহাজানি, প্রতারণা সবেতেই এগিয়ে দেশের রাজধানী। অথচ এখানেই ভিভিআইপিদের বসবাস। দিল্লিতে সবচেয়ে বেশি অপরাধ হয়। অন্তত এরকমটাই বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)। জানা গিয়েছে, ২০১৮ গোটা দেশে বিচার্য মামলা নথিভুক্ত হয়েছে ২,৩৭,৬৬০টি। ১৮টি শহরের মধ্যে অপরাধের দিক দিয়ে দিল্লি রয়েছে শীর্ষে। বৃহস্পতিবারই এনসিআরবি থেকে প্রকাশ করা হয় এই রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধি ও বিশেষ ও স্থানীয় আইনের আওতায় দিল্লিতে ২৬.৬ শতাংশ অপরাধ হয়েছে।

এনসিআরবির রিপোর্ট অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত এই তিন বছরে দিল্লিতে অপরাধ বেড়েছে প্রতিটি বছরেই। ২০১৭ সালে ভারতীয় দণ্ডবিধির আওতায় ২,২৪,৩৪৬টি অপরাধ নথিভুক্ত হয়েছে, অন্যদিকে ২০১৬ সালে মোট ২,০৬,১৩৫টি অপরাধ নথিভুক্ত হয়েছে। দিল্লির পর চেন্নাইয়ের স্থান দ্বিতীয় নম্বরে। এখানে ১০.৬ শতাংশ অপরাধ হয়েছে বলে জানিয়েছে এনসিআরবি। ২০১৮ সালে এই শহরে মোট ৮৫,০২৭টি অপরাধ হয়েছে এবং ২০১৭ সালে ৪১,৫৭৩টি অপরাধ নথিভুক্ত হয়েছে। গুজরাটের সুরাট এবং মহারাষ্ট্রের মুম্বই যথাক্রমে তৃতীয় ও চতুর্থ নম্বরে রয়েছে। এখানে অপরাধ হয়েছে ৭.৫ শতাংশ ও ৭.১ শতাংশ।
এনসিআরবি জানিয়েছে, একসঙ্গে ১৯টি শহরে ২০১৮ সালে ১০ শতাংশ অপরাধ বেড়ে গিয়েছে। ২০১৮ সালে ১৯টি শহরে মোট বিচার্য অপরাধ ৮,০২,২৬৭টি যার মধ্যে ভারতীয় দণ্ডবিধির আওতায় ৫,৪৫,৫০২টি এবং বিশেষ ও স্থানীয় আইনের আওতায় ২,৫৬,৭৬৫টি অপরাধ নথিভুক্ত হয়েছে।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications