গুজরাটের করোনা পরিস্থিতি উদ্বেগজনক, দ্বিতীয়বার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হাইকোর্টের
গুজরাটের করোনা পরিস্থিতি উদ্বেগজনক, দ্বিতীয়বার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হাইকোর্টের
দেশের কোভিড সংক্রমণ ক্রমশঃ বাড়ছে। এই পরিস্থিতি নিয়েই দেশের পাঁচ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। বেশ কিছু রাজ্য ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে। এরই মাঝে করোনা পরিস্থিতি নিয়ে গুজরাত হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল রবিবার। হাইকোর্ট এও লক্ষ্য করেছে যে মহামারি নিয়ে সংবাদমাধ্যমের রিপোর্টে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা জরুরি পরিস্থিতির দিকে এগোচ্ছে।

মৌখিক নির্দেশের মাধ্যমে মুখ্য বিচারপতি বিক্রম নাথ নির্দেশ দিয়েছেন যে 'রাজ্যে অনিয়ন্ত্রিত করোনা পরিস্থিতি এবং করোনা মোকাবিলায় গাফিলতি’ এই মর্মে নতুনভাবে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে বলা হয়েছে হাইকোর্টকে। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে এ ধরনের জনস্বার্থ মামলা দ্বিতীয়বার দায়ের করা হয়েছে। প্রথম জনস্বার্থ মামলা দায়ের করা হয় গত বছর এবং তা এখনও নিয়মিতভাবে তার শুনানি চলছে। হাইকোর্ট এও জানিয়েছে যে এই জনস্বার্থ মামলায় গুজরাত সরকার, তার স্বাস্থ্য বিভাগের পাশাপাশি কেন্দ্র সরকারকেও কাঠগড়ায় তোলা হয়েছে।
এই জনস্বার্থ মামলার শুনানি হবে সোমবার মুখ্য বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি ভার্গব ডি কারিয়ার ডিভিশন বেঞ্চ থেকে অনলাইনের মাধ্যমে। মুখ্য বিচারপতি রবিবারই বলেন, 'সংবাদমাধ্যমগুলিতে প্রতিদিন করোনার হতাশাজনক কাহিনী, দুর্ভাগ্যজনক ও অকল্পনীয় কঠিনতা এবং পরিকাঠামোর অনিয়ন্ত্রিত অবস্থার খবরে ভেসে যাচ্ছে।’ সংবাদমাধ্যমের রিপোর্টের ওপর ভিত্তি করে হাইকোর্ট এও জানিয়েছে যে শুধুমাত্র করোনা টেস্টেই গাফিলতি প্রদর্শন করেনি এই রাজ্য, বরং গাফিলতি দেখা দিয়েছে হাসপাতালের বেড ও আইসিইউ, অক্সিজেন সরবরাহ ও র্যামডেসিভিরের মতো প্রাথমিক ওষুধ দেওয়ার ক্ষেত্রেও। সংবাদমাধ্যমের রিপোর্টে এও বলা হয়েছে যে রাজ্য ক্রমে জরুরি স্বাস্থ্য পরিস্থিতির দিকে এগোচ্ছে।
রবিবার গুজরাতে করোনা ভাইরাসের নতুন কেস দেখা দিয়েছে ৫,৪৬৯, যা মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৪৭,৪৯৫। এই সংখ্যা সামনে আসার পরই হাইকোর্ট এই পদক্ষেপ করল।












Click it and Unblock the Notifications