মাঝপথে বরযাত্রীদের দাঁড় করিয়ে বর যোগ দিলেন অনশন মঞ্চে
মাঝপথে বরযাত্রীদের দাঁড় করিয়ে বর যোগ দিলেন অনশন মঞ্চে
দিব্যি বিয়ে করতে যাচ্ছিলেন ব্যান্ড–বাজা–বারাত নিয়ে। কিন্তু মাঝপথে তিনি বিয়ে করতে না গিয়ে অনশন মঞ্চে গিয়ে বসে পড়লেন। বরের এহেনও কাণ্ড দেখে তাজ্জব সকলে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তরপ্রদেশে।

জানা গিয়েছে, মাহাবোতে মেডিক্যাল কলেজ গড়ে তোলার জন্য গত দশদিন ধরে অনশনে বসেছেন আন্দোলনকারীরা। এক আন্দোলনকারী বলেন, 'আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছি। গত দশদিন ধরে এই অনশন চলছে। আমাদের দাবি এখানে মেডিক্যাল কলেজ হওয়া দরকার। রবিবার বিয়ে করতে যাওয়ার পথে এক বর আমাদের অনশনে যোগ দেন।
তিনি আমাদের দেখে এবং অনশনের কারণ জানার পর তিনিও বসে পড়েন।’ ওই আন্দোলনকারী জানান, বরও অনশনে যোগ দিয়ে মেডিক্যাল কলেজ গড়ার দাবি জানিয়েছেন। ওই ব্যক্তি নিজের বিয়ে ছেড়ে এবং বরযাত্রীদের দাঁড় করিয়ে আন্দোলনকারীদের সঙ্গে অনশনে বসে পড়েন। যদিও পরে তিনি বিয়ে করতে যান এবং বিয়েও করেন।












Click it and Unblock the Notifications