হেমন্ত সোরেনকে ঝাড়খণ্ডে সরকার গঠনের জন্য আহ্বান রাজ্যপালের

হেমন্ত সোরেনকে ঝাড়খণ্ডে সরকার গঠনের জন্য আহ্বান রাজ্যপালের

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে আগামী ২৯ শে ডিসেম্বর, রবিবার শপথ নিতে চলেছেন জেএমএম নেতা হেমন্ত সোরেন। মঙ্গলবার জেএমএম, আরজেডি এবং কংগ্রেসের বিধায়করা হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করার পর ওইদিন রাতেই রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানায়। এদিন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রধান হেমন্ত সোরেনকে সরকার গঠনের আহ্বান জানালেন ঝাড়খণ্ডের রাজ্যপাল।

এবারের বিধানসভা নির্বাচনে জেএমএম কংগ্রেস এবং আরজেডি জোটের কাছে টিকতেই পারেনি বিজেপি। অন্যদিকে এই জোট মোট ৪৭টি ভোট পেলেও পরে ঝাড়খণ্ড প্রজাতান্ত্রিক বিকাশ মোর্চা তাদের সমর্থন জানায়। ফলে জোট সরকারের মোট বিধায়কের সংখ্যা দাঁড়ায় ৫০ জন। মঙ্গলবার হেমন্ত সরেনের সমর্থনে ৫০জন বিধায়কের সই সম্মিলিত একটি চিঠি রাজ্যপালের কাছে জমা দেওয়ার পরেই রাজ্যপাল হেমন্ত সোরেনকে সরকার গঠনের জন্য আহ্বান জানায়।

হেমন্ত সোরেনকে ঝাড়খণ্ডে সরকার গঠনের জন্য আহ্বান রাজ্যপালের


সূত্রের খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ জানাবেন হেমন্ত সোরেন। মুখ্যমন্ত্রীর পদ জেএমএম থেকে হওয়ায় উপ মুখ্যমন্ত্রীর পদ পেতে পারে কংগ্রেস। অন্যদিকে আরজেডির একমাত্র বিধায়ক ও পেতে পারে মন্ত্রিত্ব।

প্রসঙ্গত গত বারের তুলনায় ১২টি ভোট হারিয়ে ২৫টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। বিদায়ী মুখ্যমন্ত্রী রাঘুবীর দাসও হেরেছেন নিজের কেন্দ্র থেকে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরূপ প্রভাব যে সরাসরি ঝাড়খণ্ডের ভোট ব্যাঙ্কে পড়েছে, সেরকমটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+