‌চিকিৎসকদের অনৈতিক ঘুষ নয়, মেডিক্যাল ডিভাইস ফার্মের জন্য খসড়া কোড নিয়ে নিয়ে এল সরকার

‌চিকিৎসকদের অনৈতিক ঘুষ নয়, মেডিক্যাল ডিভাইস ফার্মের জন্য খসড়া কোড নিয়ে নিয়ে এল সরকার

এবার চিকিৎসকদের জন্য কড়া নিয়ম জারি করতে চলেছে দেশের নরেন্দ্র মোদী সরকার। মেডিক্যাল ডিভাইস ইন্ডাস্টির মাধ্যমে ঘুষ নেওয়া চিকিৎসকদের জন্য এবার মোদী সরকার কোড তৈরি করছে, যাতে অনৈতিক ঘুষ দেওয়ার জন্য চিকিৎসকদের গ্রেপ্তার করা হয়। মেডিক্যাল ডিভাইস ইন্ডাস্ট্রি চিকিৎসকদের এবার থেকে আর সীমিত পরিমাণে নমুনা, কোনও উপহার, থিয়েটার–সিনেমা, লাইভ কমেডি বা সঙ্গীত সন্ধ্যা সহ বিনোদনমূলক কার্যক্রম, এছাড়াও গলফ, ক্রুজে পাঠানো, স্পা–এর প্রস্তাব বা ছুটিতে বিদেশ ভ্রমণ কোনও কিছুর প্রস্তাব দিতে পারবে না।

পৃথক শিল্প মেডিক্যাল ডিভাইস ইন্ডাস্ট্রি

পৃথক শিল্প মেডিক্যাল ডিভাইস ইন্ডাস্ট্রি

ওষুধের মতোই চিকিৎসার উপকরণগুলিকেও এখনও পর্যন্ত একই সমান বলে মানা হয়েছে। যদিও ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রের নিজস্ব কোড রয়েছে, কিন্তু মেডিক্যাল ডিভাইস সেক্টরের জন্য পৃথক খসড়া তৈরি করা হয়েছে কারণ সরকার পরবর্তী কালে একটি পৃথক শিল্প হিসাবে একে নিয়ন্ত্রণ করতে চলেছে। স্ব-নিয়ন্ত্রণের উপর জোর দিয়ে এই ইন্ডাস্ট্রির জন্য কোডটি ‘‌স্বেচ্ছাসেবী'‌ করা হবে, সরকার সতর্ক করেছে যে এটি ভালভাবে প্রয়োগ করা না হলে এটি ‘‌সংবিধিবদ্ধ'‌ করতে পারে। ফার্মাসিউটিক্যাল বিভাগ, যা রাসায়নিক ও সার মন্ত্রকের অধীনে মেডিক্যাল ডিভাইস মার্কেটিং অনুশীলনের জন্য একটি খসড়া ইউনিফর্ম কোড প্রকাশ করেছে। ১৬ মার্চ এই খসড়া প্রকাশিত হওয়ার পর ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের ১৫ এপ্রিলের মধ্যে এ বিষয়ে তাদের মতামত জানানোর জন্য বলেছে কেন্দ্র।

পৃথক ইউনিফর্ম কোড

পৃথক ইউনিফর্ম কোড

খসড়া অনুযায়ী, স্বাস্থ্য পরিষেবা সরবরাহ পদ্ধতির ‘‌গুরুত্বপূর্ণ স্তম্ভ'‌ হিসাবে কাজ করে মেডিক্যাল ডিভাইস সেক্টর এবং এটি সমস্ত নাগরিকের জন্য ভাল মানের, সাশ্রয়ী মূল্যের, এবং ব্যাপক স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য নীতি ২০১৭-সালের অন্তর্ভুক্ত মূল মানগুলি অর্জনে সহায়তা করবে। মেড টেক ইন্ডাস্ট্রির অনুরোধ অনুযায়ী আলাদা কোড তৈরি করার ভিত্তিতে এবং এই ধরনের প্রয়োজনগুলি উপলব্ধি করার পরে, খসড়াটি বলে যে ‘‌বিভাগটি শিল্পের সঙ্গে পরামর্শ করে মেডিক্যাল ডিভাইস মার্কেটিং অনুশীলনের (ইউসিএমডিএমপি) জন্য একটি পৃথক ইউনিফর্ম কোড তৈরি করেছে।'‌

 ৬ মাস পর পর্যালোচনা হবে খসড়ার

৬ মাস পর পর্যালোচনা হবে খসড়ার

ইউসিএমডিএমপি-এর খসড়া একটি স্বেচ্ছাসেবী কোড এবং এটা জারি করার ৬ মাস পর পর্যালোচনা করার মাধ্যমে বাস্তবায়িত হবে। খসড়ায় বলা হয়েছে, ‘‌যদি দেখা যায় যে এটি মেডিক্যাল ডিভাইস অ্যাসোসিয়েশন এবং সংস্থাগুলি দ্বারা কার্যকরভাবে প্রয়োগ করা হয়নি, সরকার এটিকে একটি সংবিধিবদ্ধ কোড হিসাবে বিবেচনা করতে পারে।'‌

 চিকিৎসকদের উপহার বা অন্য কোনও সুবিধা দেওয়া যাবে না

চিকিৎসকদের উপহার বা অন্য কোনও সুবিধা দেওয়া যাবে না

নথিটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণকারী কোডের অনুরূপ। সেই তথ্য অনুযায়ী, ‘‌কোনও উপহার নয়, আর্থিক সুবিধা বা কোনও ধরনের সুবিধা প্রদান করা হবে না, মেডিক্যাল ডিভাইস সংস্থা বা তার কোনও এজেন্টদের দ্বারা চিকিৎসা ডিভাইস ব্যবহার, প্রেসক্রাইব বা সরবরাহ করার জন্য যোগ্য ব্যক্তিদের কোনও প্রতিশ্রুতি দেওয়া হবে না।'‌ খসড়ায় এও বলা হয়েছে, ‘‌চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত সুবিধার জন্য কোনও বিনোদনমূলক ইভেন্টের টিকিট কোড বারের মাধ্যমে উপহার দেওয়া যাবে না। সংস্থাগুলিকে বলা হবে কোনও অজুহাতে ব্যক্তিগত ক্ষমতায় স্বতন্ত্র উদ্দেশ্যে কোন স্বাস্থ্যসেবা প্রদানকারীকে নগদ বা আর্থিক অনুদান প্রদান করা হবে না।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+