চিনা পণ্যে আমদানি শুল্ক বাড়ানোর পরিকল্পনা সরকারের

চিনা পণ্যে আমদানি শুল্ক বাড়ানোর পরিকল্পনা সরকারের

একাধিক সীমান্তে যখন চিন-ভারত উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে তখন চিনা পণ্য আমদানির ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিতে দেখা গেল ভারত সরকারকে। করোনা সঙ্কটের মধ্যেই চিনা পণ্য আমদানিতে এবার অতরিক্ত শুল্ক ধার্য করতে চলেছে ভারত সরকার। সংবাদমাধ্যমের একটি বিশেষ সাক্ষাৎকারে একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি।

চিনা পণ্যে আমদানি শুল্ক বাড়ানোর পরিকল্পনা সরকারের

ওই সাক্ষাৎকারে তিনি জানান, “আগে আমরা চিন থেকে পিপিই কিট আমদানি করতাম। এখন আমাদের দেশেই পিপিই কিটের পর্যাপ্ত উত্পাদন হচ্ছে। আমরা বাইরের দেশেও তা রফতানি করছি। এই পণ্য গুলির দামও এখন ১২০০ থেকে নেমে ৫৫০-৬৫০ টাকায় এসেছে। তাই দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ দিতেই বর্তমানে আমরা চিনা পণ্য আমদানির ক্ষেত্রে বাড়তি শুল্ক ধার্য করার বিষয়টি বিবেচনা করছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত 'আত্মনির্ভর ভারত' গড়ে তুলতে ও দেশীয় বাজারকে আরও স্বনির্ভর করে তুলতেই সরকার এই পথে হাঁটতে চলেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামীতে দেশের মধ্যেই গাড়ির উত্পাদন বাড়াতে আগামী ৫ বছরে বড় আকারের অটো ম্যানুফ্যাকচারিংয়ে হাব তৈরি কথাও সরকার বিবেচনা করছে বলে জানান গড়কড়ি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+