করোনার সংক্রমণ ঠেকাতে বন্ধের পথে রাজ্যের সমস্ত আধার কেন্দ্র
করোনার সংক্রমণ ঠেকাতে বন্ধের পথে রাজ্যের সমস্ত আধার কেন্দ্র
করোনার কোপ এবার আধারে। বর্তমানে করোনার সংক্রমণ ঠেকাতে রাজ্যের সমস্ত আধার কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যে করোনা সংক্রমণের জেরে মহামারির ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একাধিক দেশেই সম্পূর্ণ লকডাউন পরিস্থিতি। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক জায়গায় অনেক মানুষের জমায়েতে বিধিনিষেধ আরোপ করেছে। সেই নির্দেশিকা মাথায় রেখেই বিজ্ঞপ্তি জারি করা হয় কেন্দ্রের তরফে। সূত্রের খবর, সেই কারণেই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যের সমস্ত আধার কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে গোটা ভারতে এখনও পর্যন্ত ১৭৪ জন এই প্রাণঘাতী ভাইরাসে সংক্রামিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩ জন। করোনার সংক্রমণ যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। অন্যদিকে, করোনা সংকট রুখতে জরুরী ভিত্তিতে বৃহঃষ্পতিবার বিকেল ৫ টায় নবান্নে একটি বৈঠক ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। এইম বৈঠকে কলকাতার সসমস্ত বেসরকারি হাসপাতাল শীর্ষ আধিকারিকেরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications