ভারতে হিন্দু-মুসলিম জন্মহারের পার্থক্য কমছে, বলছে আমেরিকার গবেষণা সংস্থা
ভারতে হিন্দু-মুসলিম জন্মহারের পার্থক্য কমছে, বলছে আমেরিকার গবেষণা সংস্থা
দেশে হিন্দু-মুসলিম জন্মহারের পার্থক্য নিয়ে মাঝে মাঝেই রাজনৈতিক তরজা হয়৷ সূত্রের খবর জনসংখ্যা নিয়ন্ত্রণে 'দু'সন্তান নীতি' নেওয়ার পরিকল্পা রয়েছে মোদী সরকারের। কিন্তু আদপে দেশে হিন্দু মুসলিম জন্মহারের পার্থক্য কত? সম্প্রতি একটি আমেরিকার গবেষণা সংস্থার মতে শেষ দু'দশকে ভারতে হিন্দু-মুসলিম জন্মহারের পার্থক্য অনেকটাই কমেছে৷ এবং এই লম্বা সময় ধরে তা স্থিতিশীল৷
আমেরিকার একটি অলাভজনক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত একটি নতুন গবেষণায় বলা হয়েছে, দেশভাগের পর থেকে ভারতে জনসংখ্যায় হিন্দু ও মুসলমান ধর্মীয় পার্থক্য স্থিতিশীল রয়েছে। দেশের দুটি বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীর জন্মহারের পার্থক্যই শুধু শেষ দু'দশকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়নি সঙ্গে হিন্দু মুসলিম উভয়ের গড় জন্মহার কমেছে৷

কিন্তু কেন কমেছে জন্মহার?
পিউ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে ভারতের দশম আদমশুমারি এবং ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (এনএফএইচএস) থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই তারা এই গবেষণাপত্র প্রকাশ করেছে৷ যেখানে হিন্দু মুসলিম জন্মহার পার্থক্য কমার পেছনে তিনটি প্রধান কারণের চিহ্নিত হয়েছে। এক, জন্মহার কমা, দুই মাইগ্রেশন এবং তিন ধর্মান্তকরণ।

আরও কী তথ্য উঠে এসেছে?
উর্বরতার হার সম্পর্কে, গবেষণায় দেখা গিয়েছে যে একটা সময় মুসলমানদের প্রজনন হার সবচেয়ে বেশি ছিল। কিন্তু এখন তাদেরও প্রজনন হার দ্রুত কমছে৷ ১৯৯২ থেকে ২০১৫ পর্যন্ত, মুসলমানদের মোট প্রজনন হার ৪.৪ থেকে ২.৬ পর্যন্ত হ্রাস পেয়েছে৷ হিন্দুদের মধ্যে জন্মহার কমেছে ৩.৩ থেকে ২.১ এ। পিউ গবেষণা সংস্থার দাবি এটাই প্রমাণ করে ভারতের ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে সন্তান জন্মের হারের যে পার্থক্যগুলি ছিল তা আগের তুলনায় অনেকটাই কমেছে৷

তবে এখনও ভারতের গড় জন্মহার উন্নত দেশগুলির থেকে বেশি!
এখন ভারতে গড় প্রজনন হার ২.২ যা অর্থনৈতিকভাবে উন্নত দেশ যেমন আমেরিকার (১.৬) এর তুলনায় বেশি। তবে আবার আমেরিকার সঙ্গে জন্মহারের পার্থক্য যেটা ১৯৯২ এ ভারতের ছিল (৩.৪) বা ১৯৫১ তে (৫.৯) এর তুলনায় অনেক কম। পিউ-র গবেষণায় আরও বলা হয়েছে, ক্রমবর্ধমান জন্মহারের কারেণই এর ১৯৫১ সালে আদমশুমারীর সময় ধর্মীয় বিষয়টিকেও রাখতে বাধ্য হয়েছিল ভারত।

স্বাধীনতার পরই দেশে মুসলিম জনসংখ্যার বৃদ্ধি ছিল সবচেয়ে বেশি!
১৯৫১ থেকে ১৯৬১ তে ভারতে মুসলিম জনসংখ্যায় শুধু বেড়ে ছিল ৩২.৭ শতাংশ। আর এই বছরগুলিতে ভারতের মোট জনসংখ্যা বৃদ্ধি ছিল ২১.৬ শতাংশ। অর্থাৎ ভারতের মোট জনসংখ্যার বৃদ্ধি এবং মুসলিম জনসংখ্যার বৃদ্ধির মধ্যে পার্থক্য ছিল ১১ শতাংশেরও বেশি৷ যেটা এখন অনেকটা কমেছে।












Click it and Unblock the Notifications