করোনা মহামারির জেরে এ বছর জৌলুসহীনভাবে হবে মুম্বইয়ের লালবাগ রাজার গণেশ উৎসব

করোনা মহামারির জেরে এ বছর জৌলুসহীনভাবে হবে মুম্বইয়ের লালবাগ রাজার গণেশ উৎসব

মহারাষ্ট্রের গণেশ উৎসব ইতিহাসে এই প্রথমবার মুম্বইবাসী আড়ম্বরপূর্ণ ও জনপ্রিয় লালবাগ রাজা গণেশ পুজোর অভাব বোধ করবে। আর কিছুদিন পরেই মুম্বইয়ে ১১দিন ব্যাপী গণেশ উৎসব শুরু হবে। বুধবারই এই জনপ্রিয় পুজোর কিছু পরিবর্তন প্রকাশ্যে নিয়ে আসা হল।

এ বছর লালবাগ রাজায় থাকবে রক্ত ও প্লাজমা দান কর্মসূচী

এ বছর লালবাগ রাজায় থাকবে রক্ত ও প্লাজমা দান কর্মসূচী

লালবাগ রাজা সার্বজনিক গণেশ উৎসব মণ্ডলী জানিয়েছে যে পুজো ও অন্যান্য অনুষ্ঠানের জন্য বিশাল মূর্তির বদলে ৩-৪ ফিটের মূর্তি আনা হবে। পুজোর স্থানেই রক্ত ও প্লাজমা দানের ব্যবস্থাও থাকবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে গণেশ পুজোর উদ্যোক্তাদের কাছে অনুরোধ করেছিলেন যে এ বছরের পুজোয় কম জাঁকজমক কিন্তু বেশি ভক্তি সহকারে করতে হবে কারণ কোভিড-১৯ মহামারির জন্য।

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বেশি

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বেশি

দেশের মধ্যে করোনা ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে এই রাজ্যে। সংক্রমণ ও মৃত্যুর হার রাজ্যের সরকারের উদ্বেগ বাড়িয়েছে। দেশে যেখানে করোনা সংক্রমণের সংখ্যা ৫,৮৫,৪৯৩, সেখানে মহারাষ্ট্র একাই ১,৭৪,৭৬১ সংক্রমণ বহন করছে। এ রাজ্যে মৃত্যুর হার ১৭,৪০০। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠাকরে মহারাষ্ট্রের সব গণেশ উৎসব মণ্ডলী, বিশেষ করে রাজ্যের জনপ্রিয় ও বিরাট মূর্তির আয়োজকদের কাছে আর্জি করেছেন যে এ বছর গণেশ মূর্তির উচ্চতা যেন চার ফিটের বেশি না হয়।

১৫ ফিট থেকে ৪ ফিটের গণেশ মূর্তি

১৫ ফিট থেকে ৪ ফিটের গণেশ মূর্তি

সাধারণত লালবাগ রাজা গণেশ মূর্তির উচ্চতা ১৫ ফিট হয়। ২২ অগাস্ট থেকে শুরু হওয়া গণেশ উৎসবে মুম্বই, পুনে ও অন্য এলাকার বিরাট মূর্তির আয়োজন করা উদ্যোক্তারাও এ বছর সংযম করবে ও ছোট মূর্তি নিয়ে আসবে।

 ৭৫০টি কনটেইনমেন্ট জোন

৭৫০টি কনটেইনমেন্ট জোন

মঙ্গলবার বিএমসির পক্ষ থেকে বলা হয়েছে শহরে কনটেইনমেন্ট জোন বেড়ে ৭৫০ করা হয়েছে। মুম্বইয়ে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৭,৬৫৮। রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে।

বহু পুরনো গণেশ পুজো লালবাগ রাজার

বহু পুরনো গণেশ পুজো লালবাগ রাজার

৮৬ বছরের পুরনো ইচিহাস জড়িয়ে রয়েছে লালবাগ রাজা গণপতি মণ্ডলের সঙ্গে। বছরে একবার এই গণেশ উৎসবের সময়ই বলিউড ও ক্রীড়া জগতের তারকারা এই মণ্ডপে ভিড় জমান, এর পাশাপাশি বিশ্বজুড়ে বহু ভক্তই এই পুজো দেখতে আসেন। লালবাগ রাজার এই ১১ দিনের গণেশ উৎসব চিরাচরিত মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+