মহারাষ্ট্রের আম-সবেদায়, ভারতে নাও গড়াতে পারে বুলেট ট্রেনের চাকা
মহারাষ্ট্রে আম-সবেদা ইত্যাদী ফল-চাষীরা বিকল্প জীবিকার নিশ্চয়তা ছাড়া বুলেট ট্রেন প্রকল্পের জন্য জমি ছাড়তে রাজি নন।
মহারাষ্ট্রে আম-সবেদার ইত্যাদি ফল-চাষীদের বাধায় ভেস্তে যেতে বসেছে প্রধানমন্ত্রী মোদীর সাধের বুলেট ট্রেন প্রকল্প। এই চাষীদের পেছন থেকে মদত দিচ্ছেন স্থানীয় রাজনৈতিক নেতারাও। সরকার থেকে জমির বিনিময়ে অনেক টাকা দেওয়ার প্রস্তাব এলেও বিকল্প জীবিকার নিশ্চয়তা ছাড়া এক ছটাক জমিও ছাড়তে রাজি নন চাষীরা।

জাপান সরকারের সহায়তায় ভারতে ১৭ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্প গড়া হচ্ছে। জমি অধিগ্রহনের যাবতীয় কাজ মিটিয়ে ফেলার কথা এবছরের ডিসেম্বরের মধ্যেই। মহারাষ্ট্রের ফল চাষীদের সম্মিলিত প্রতিবাদের মুখে সে সময় রাখা সম্ভব তো হবেই না, প্রকল্পটিই না ভেস্তে যায় সেই চিন্তা দেখা দিয়েছে।
বুলেট ট্রেন প্রকল্পের ওই অংশের জমি অধিগ্রহন নিয়ে বেশ কয়েক মাস ধরেই অসন্তোষ দানা বাধছিল। চাষীরা অর্থের বদলে তাদের জীবিকা জলাঞ্জলী দিতে রাজী নন। তার জেরে সম্পূর্ণ বুলেট ট্রেন করিডোরের প্রায় এক পঞ্চমাংশ বা ১০৮ কিলোমিটার দীর্ঘ এলাকার জমি অধিগ্রহনের কাজ থমকে গিয়েছে। সরকার জমির দাম হিসেবে বাজার দরের চেয়ে ২৫ শতাংশ বেশিই দাম ধার্য করেছে। এছাড়া পুনর্বাসনের জন্য আরও ৫ লক্ষ টাকা বা জমির দামের ৫০ শতাংশ অতিরিক্ত দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু অর্থে ভুলছেন না এই ফল চাষীরা। তাঁদের একটাই বক্তব্য অর্থ নয় বিকল্প কর্মসংস্থান চাই।
এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে জমি অধিগ্রহন না করা গেলে জাপানের তরফ থেকেও যে কম সুদের হারে লোন দেওয়া হচ্ছে, তা আসতে দেরী হবে। পরের মাসেই জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির প্রতিনিধিদের প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নিতে আসবেন বলে জানিয়েছেন ভারতীয় রেলের পদস্থ কর্তারা। এই পরিস্থিতিতে অবস্থা সামাল দিতে এমাসেই ভারতের পক্ষ থেকে জাপানের পরিবহন মন্ত্রকের কর্তাদের সঙ্গে একটি মিটিং করার আবেদন করা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications