একসাথে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের চার অভিযুক্তকে
একসাথে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের চার অভিযুক্তকে
হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে চার অভিযুক্তের এনকাউন্টারের পর নির্ভয়া গণধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত চার ব্যক্তির ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি আরও জোর হচ্ছিল বিগত কয়েক দিন থেকেই। ২০১২ সালে নির্ভয়া কাণ্ডের পর ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে প্রায় ৭ বছর। ওই নারকীয় ঘটনা নাড়া দেয় প্রায় প্রতিটি দেশবাসীর মন। অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, বিনয় শর্মা ও মুকেশ সিং নামে চার অভিযুক্তকে এতদিন তিহার জেলে বন্দি করে রাখা হয়।

শুরু হয়েছে ফাঁসির দড়ি তৈরির প্রক্রিয়া
সূত্রের খবর, তাদের চারজনকেই একই সাথে ফাঁসিকাঠে ঝোলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিহার জেলের ইতিহাসে এই ঘটনা প্রথমবার বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, মৃত্যু দণ্ডপ্রাপ্ত ওই আসামিদের ফাঁসি দেওয়ার জন্য ইতিমধ্যেই বিশেষ দড়ি প্রস্তুত করা শুরু হয়েছে। ইতিমধ্যে বক্সার জেলে চলছে এই ধরণের মজবুত দড়ি তৈরির প্রক্রিয়া। এই ধরণের দড়ি ভারী ওজন ধরে রাখার পক্ষে যথেষ্ট টেকসই হবে বলেই মনে করছেন কারা আধিকারিকেরা।

কেন রয়েছে একসাথে ফাঁসি দেওয়ার প্রয়োজনীয়তা
জেল সূত্রে খবর, একই ঘটনায় অভিযুক্ত ওই চারজনকে একইসাথে ফাঁসি দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। একজনকে ফাঁসি দেওয়ার সময় যদি ঘটনার ব্যাপকতায় অন্য আর একজন অসুস্থ হয়ে পড়ে তাহলে সেই সময় পুরো ফাঁসি দানের প্রক্রিয়াটি স্থগিত রাখতে হবে। তাদের প্রত্যেককে একই সময় একসাথে ফাঁসি কাঠে ঝোলানোর প্রয়োজন রয়েছে।

রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন
অন্যদিকে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত বিনয় শর্মা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন বলে শোনা যায়। এরপর রাষ্ট্রপতির তরফে কেন্দ্রের মতামত শুনতে চাওয়া। তারপরই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাষ্ট্রপতি ভবনে চিঠি লিখে প্রাণভিক্ষা আবেদন খারিজ করার জন্য স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। ডিসেম্বরের শুরুতে দিল্লি প্রশাসনের তরফে রাষ্ট্রপতির কাছে ওই অভিযুক্তের প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করার আবেদন করা হয় হয় বলে শোনা যায়।

গঠন করা হয়েছে কারা কর্মকর্তাদের একটি বিশেষ দল
ইতিমধ্যে দুবার পরীক্ষামূলক ভাবে সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখাও সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি উত্তর প্রদেশের জেল বিভাগ তিহার জেলের অনুরোধে দুজন হ্যাঙ্গম্যানকেও আগাম গোটা প্রক্রিয়া সম্পর্কে অবগত করে রেখেছে। পাশাপাশি পুরো পুনর্গঠন প্রক্রিয়াটি পরিদর্শন করতে কারা কর্মকর্তাদের একটি দল ইতিমধ্যে গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications