পিছোতে পারে গগনযান মিশনের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট, আশাবাদী ইসরো
পিছোতে পারে গগনযান মিশনের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট, আশাবাদী ইসরো
গোটা বিশ্বে পড়েছে করোনার প্রভাব। লকডাউনের জেরে বিশ্বের অর্থনীতি একেবারে থমকে গিয়েছে। এবার এর প্রভাব সরাসরি গিয়ে পড়ল মহাকাশ গবেষণার ওপরও। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের মহাকাশে মানুষ পাঠানোর উচ্চাভিলাষী গগনযান প্রকল্পের প্রস্তুতি সাময়িক ধাক্কা খেয়েছে। কোভিড-১৯ আবহে পিছিয়ে যেতে পারে এই প্রকল্পের প্রথম মানবহীন টেস্ট ফ্লাইট।

ইসরোর বেঙ্গালুরুর সদর দপ্তর থেকে এর আগে জানানো হয়েছিল যে আগামী ডিসেম্বর মাসে প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পাঠানোর কথা ও দ্বিতীয় টেস্ট ফ্লাইটের সময় নির্ধারণ করা হয়েছিল ২০২১ সালের জুলাই মাসে। প্রসঙ্গত ২০২২ সালে মহাকাশে মানু্ষ পাঠানোর কথা রয়েছে। যদিও ইসরোর এক শীর্ষ কর্তা বলেন, 'কোভিডের জন্য প্রস্তুতিতে কিছু বিঘ্ন এসে গিয়েছে, তবে এখন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি দেখছি, এখনও আমাদের হাতে ছ’মাস সময় রয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সংকল্পে পৌঁছানোর।’
ওই আধিকারিক আরও বলেন, 'নির্দিষ্ট সময়ের হয়ত এদিক–ওদিক হতে পারে, তবে এটি তখনই জানা যাবে যখন আমরা সম্পূর্ণ মূল্যায়ন করব, এটা এখনও পরিণতি পায়নি তাই এখন কিছু বলা সম্ভব নয়। কারণ যে দলটি এ বিষয়ের ওপর কাজ করছেন তারা টেস্ট ফ্লাইট পিছিয়ে যাওয়ার কোনও ইঙ্গিত দেননি।’ প্রসঙ্গত, প্রথম টেস্ট ফ্লাইটে মানব–সদৃশ রোবট 'বিয়োমিত্র’–কে পাঠানোর কথা। ১০ হাজার কোটির গগনযানকে ২০২২ সালে উৎক্ষেপণ করার কথা ভারতের। ওই বছরই স্বাধীন ভারতের ৭৫তম বর্ষপূর্তি। ভারতীয় বায়ুসেনার চার পাইলটকে গগনযান প্রজেক্টের জন্য বাছাই করা হয়েছে। বর্তমানে রাশিয়ার মস্কোতে তাঁদের প্রশিক্ষণ চলছে। যদিও, সূত্রের খবর, করোনার জন্য সেটাও বাধাপ্রাপ্ত হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications