নতুন পালক ভারতীয় মহাকাশ বিজ্ঞানে, প্রথমবার বেসরকারি সংস্থার তৈরি রকেটের সফল উৎক্ষেপণ
ভারতে প্রথমবার বেসরকারি সংস্থার তৈরি রকেটের সফল উৎক্ষেপণ
ভারতীয় মহাকাশ বিজ্ঞানে ইতিহাস সৃষ্টি হল। এই প্রথম কোনও বেসরকারি সংস্থার তৈরি রকেট ইসরো উৎক্ষেপণ করল। স্কাইরুট এরোস্পেস প্রাইভেট লিমিটেড প্রথমবার কোনও রকেট তৈরি করে। সকাল ১১.৩০ নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটা থেকে এই রকেটটি উৎক্ষেপণ করা হয়। ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইকে সম্মান জানাতে স্কাইরুট এরোস্পেস রকেটটির নাম দিয়েছে বিক্রম-এস। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, রকেটটির সফল উৎক্ষেপণ হয়েছে।

সফল উৎক্ষেপণে উচ্ছ্বসিত মন্ত্রী
অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটায় রকেট উৎক্ষেপণের বেশ খানিকটা আগেই পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। উৎক্ষেপণের কয়েক মিনিট আগে তিনি অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটা থেকে স্কাইরুট এরোস্পেসের আধিকারিক ও বিজ্ঞানীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে বিক্রম-এস রকেটটি দেখতে পাওয়া যায়। টুইটে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, স্টার্টআর সংস্থা স্কাইরুট এরোস্পেস বিক্রম-এস রকেটটি তৈরি করেছে। ভারতের ইতিহাসে প্রথম বেসরকারি সংস্থার কোনও রকেট বিক্রম-এস তৈরি করেছে। ইসরোর প্রতিষ্ঠাতা তথা ভারতীয় মহাকাশ বিজ্ঞান চর্চার জনক বিক্রম সারাভাইকে সম্মান দিতেই এই রকেটটির নাম দেওয়া হয়েছে বিক্রম-এস।

ইসরোর নেতৃত্বে রকেট উৎক্ষেপণ
নির্দিষ্ট সময় অর্থাৎ শুক্রবার সকাল ঠিক সাড়ে ১১টার সময় অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটা থেকে বিক্রম-এস রকেটটি উৎক্ষেপণ করা হয় ইসরোর নেতৃত্বে। এই রকেটটি ৬ মিটার লম্বা। রকেটটি উৎক্ষেপণের সময় প্রায় ৮১ কিমি উচ্চতায় উঠেছিল। এরপর বিক্রম-এস রকেটটি বঙ্গপোসাগরে গিয়ে পড়ে। বিক্রম এস রকেটটিতে তিনটি পেলোড রয়েছে। তারমধ্যে দুটো ভারতীয় এবং একটি বিদেশি একটি সংস্থা তৈরি করেছে। পেলোডগুলির দায়িত্বে রয়েছে চেন্নাই-ভিত্তিক স্টার্ট-আপ স্পেসকিডজ, অন্ধ্র প্রদেশ-ভিত্তিক এন-স্পেসটেক, এবং আর্মেনিয়ান স্পেস রিসার্চ ল্যাব। এই রকেটটি প্রায় ৫৪৫ কেজি। রকেটটি ১০১ কিমি পর্যন্ত উচ্চতায় ওঠার ক্ষমতা ছিল।

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেশ
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, স্কাইরুট সংস্থাটি প্রথম বেসরকারি সংস্থা যাদের সঙ্গে ইসরো চুক্তি করে। মহাকাশ বিজ্ঞানে দেশের প্রথম বেসরকারি উদ্যোগ ছাড়াও স্কাইরুট এরোস্পেসের এটাই প্রথম কোনও মিশন যেখানে তাদের তৈরি রকেট উৎক্ষেপণ করা হবে। এই মিশনটির নাম সংস্থার তরফে দেওয়া হয়েছে প্রারম্ভ। প্রথম মিশনে সফল হওয়ার পর খুশি স্কাইরুট এরোস্পেসের আধিকারিকরা। মোদী সরকার ভারতীয় মহাকাশ বিজ্ঞানে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন। তারপরেই স্কাইরুট এরোস্পেস বিক্রম-এস রকেট তৈরি করে। এই রকেটের সফল উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে মহাকাশ বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে একটা দিক খুলে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

স্টার্টআপ সংস্থা স্কাইরুট এরোস্পেস
২০১৮ সালে স্কাইরুট এরোস্পেস সংস্থাটি তৈরি হয়। এই সংস্থাটি প্রথম থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে উন্নত ক্রায়োজেনিক, হাইপারগোলিক-তরল এবং কঠিন জ্বালানি-ভিত্তিক রকেট ইঞ্জিনগুলি তৈরি করে। এই রকেট ইঞ্জিনগুলো পরীক্ষায় সফল হয়। হায়দরাবাদ ভিত্তিক এই সংস্থার সঙ্গেই ইসরো প্রথম চুক্তি স্বাক্ষর করে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications