১লা মে থেকেই প্রথম দফার জনগণনা শুরু হচ্ছে হরিয়ানায়
একদিকে যখন নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে উত্তাল গোটা দেশ তখন অন্যদিকে ১লা মে থেকে ২০২১ সালের প্রথম দফার জনগণনার কাজ শুরু হতে চলেছে হরিয়ানায়। চলবে ১৫ই জুন পর্যন্ত।

নিযুক্ত থাকছেন ৫৮,০০০ গণনাবিদ
সূ্ত্রের খবর, ৫৮,০০০ গণনাবিদ এবং তত্ত্বাবধায়কদের সহায়তায় দেড় মাসের মধ্যে এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। শুক্রবার হরিয়ানার মুখ্য সচিব কেশনি আনন্দ অরোড়ার সভাপতিত্বে এই নির্দেশিকা প্রকাশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জনগণনার ভারপ্রাপ্ত প্রধান বিবেক জোশী
এদিন জনগণনা ২০২১ এবং জাতীয় জনসংখ্যা পঞ্জী (এনপিআর) আপডেটের পর্যালোচনার জন্য জেলা প্রশাসক এবং আদমশুমারির সঙ্গে যুক্ত রাজ্য স্তরের কর্মকর্তাদের একটি সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয় বলে জানা যাচ্ছে। পাশাপাশি বৈঠকে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনার ভারপ্রাপ্ত প্রধান বিবেক জোশীও উপস্থিত ছিলেন বলে খবর।

তথ্য নেওয়া হবে ডিজিট্যাল ফরম্যাটে
এদিনের বৈঠকে সভার প্রধান সচিব এই প্রসঙ্গে বলেন, "আদমশুমারির তথ্য গুলি খুব নির্ভরযোগ্য হওয়া উচিত এবং যেহেতু আদমশুমারির পুরো প্রক্রিয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবদ্ধ তাই সকল সংশ্লিষ্ট আধিকারিকদের নিশ্চিত করতে হবে যাতে সমস্ত প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ১ মে থেকে ১৫ ই জুনের মধ্যে শেষ হয়।" পাশাপাশি তিনি আরও বলেন এই বছরের জনগণনার সমস্ত তথ্য ডিজিট্যাল ফরম্যাটে গ্রহণ করা হবে।












Click it and Unblock the Notifications